×

ময়মনসিংহ

পাসপোর্ট অফিসের সামনে যুবককে কুপিয়ে হত্যা

Icon

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৫:৪৫ পিএম

পাসপোর্ট অফিসের সামনে যুবককে কুপিয়ে হত্যা

ছবি : সংগৃহীত

ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকায় মো. রাব্বী (২৭) নামে এক যুবককে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে মাসকান্দা পাসপোর্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে।

নিহত রাব্বী একটি বেসরকারি পলিটেকনিক কলেজে পড়াশোনার পাশাপাশি পাসপোর্ট অফিসের সামনে কম্পিউটার-সংক্রান্ত কাজ করতেন। তিনি মাসকান্দা এলাকার জেলা পরিষদ হাইস্কুল রোডের বাসিন্দা মোবারক হোসেন ভুট্টুর ছেলে।

আরও পড়ুন: গরিবের টেসলায় মধ্যরাতেও ১৮ হাজার মেগাওয়াট বিদ্যুতের চাহিদা: জ্বালানিমন্ত্রী

হত্যাকাণ্ডের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বর্তমানে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে পাসপোর্ট অফিসের সামনে অবস্থান করছিলেন রাব্বী। এ সময় কয়েকজন ব্যক্তি হঠাৎ তার ওপর হামলা চালায়। প্রাণ বাঁচাতে তিনি দৌড়ে একটি দোকানের ভেতরে আশ্রয় নেন। হামলাকারীরাও সেখানে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে দ্রুত পালিয়ে যায়।

পরে স্থানীয়রা রাব্বীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন:  শিক্ষকতা থেকে রাষ্ট্রপতি হওয়ার পথে মির্জা ফখরুল

কোতোয়ালী মডেল থানার ওসি শিবিরুল ইসলাম জানান, রাব্বীর প্রতিবেশী সাব্বিরের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই বিরোধের জের ধরে রাব্বীকে হত্যা করা হয়ে থাকতে পারে।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডে সাব্বির ও তার ভাই জড়িত বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তবে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে তদন্ত চলছে।

আরও পড়ুন: দেশে গণিতচর্চা বাড়াতে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। দ্রুত অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশকে দুঃসংবাদ দিল কাতার

বাংলাদেশকে দুঃসংবাদ দিল কাতার

বাংলাদেশ-ভারত সম্পর্কে যে চ্যালেঞ্জের কথা বললেন হুমায়ুন কবির

বাংলাদেশ-ভারত সম্পর্কে যে চ্যালেঞ্জের কথা বললেন হুমায়ুন কবির

হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই

স্বাস্থ্যমন্ত্রী হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই

রাষ্ট্রপতির স্ত্রীও পাবেন ফ্যামিলি কার্ড : প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতির স্ত্রীও পাবেন ফ্যামিলি কার্ড : প্রতিমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App