×

ময়মনসিংহ

জলাবদ্ধতায় অনাবাদি হাজারো বিঘা জমি, সমাধানে খনন হচ্ছে খাল

Icon

​দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৪:২১ পিএম

জলাবদ্ধতায় অনাবাদি হাজারো বিঘা জমি, সমাধানে খনন হচ্ছে খাল

ছবি: ভোরের কাগজ

দীর্ঘদিনের জলাবদ্ধতায় ফসল ফলাতে পারছিলেন না কৃষকেরা। পানির কারণে বাহাদুরাবাদ ইউনিয়নের পোল্যাকান্দি এলাকার হাজার হাজার বিঘা কৃষিজমি পড়ে ছিল অনাবাদি। এবার এসব জমি থেকে পানি নিষ্কাশন করে চাষাবাদের উপযোগী করতে খাল খননের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।

​সোমবার দুপুরে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের পোল্যাকান্দি এলাকায় আনুষ্ঠানিকভাবে এ খাল খনন কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন।

​স্থানীয় সূত্রে জানা গেছে, বাহাদুরাবাদ ইউনিয়নের পোল্যাকান্দি এলাকার হাজার হাজার বিঘা কৃষি জমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে অনাবাদি হয়ে পড়ে ছিল। এসব জমি পানিমুক্ত ও চাষাবাদের উপযোগী করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে খাল কেটে পানি প্রবাহের পথ তৈরির কাজ শুরু হয়। খাল খনন সম্পন্ন হলে অত্র অঞ্চলের কৃষকরা স্থায়ী জলাবদ্ধতা থেকে মুক্তি পাবেন এবং জমিগুলো পুনরায় কৃষিকাজের আওতায় আসবে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক নিলেন নোয়াখালীর ‘আওয়ামী লীগ নেতা’

​উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ খবিরুজ্জামান খান, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা, যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবীব পলিন, বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান মিয়া এবং ইউনিয়ন বিএনপির সভাপতি ছাইমুদ্দিন প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন নেতৃত্বের অপেক্ষায় ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল, আলোচনায় চার নেতা

নতুন নেতৃত্বের অপেক্ষায় ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল, আলোচনায় চার নেতা

নতুন ইতিহাসের পথে মেসির আর্মব্যান্ড

নতুন ইতিহাসের পথে মেসির আর্মব্যান্ড

প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

স্থায়ী নিয়োগের দাবিতে কর্মচারীদের মানববন্ধন

বড়পুকুরিয়া কয়লা খনি স্থায়ী নিয়োগের দাবিতে কর্মচারীদের মানববন্ধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App