×

ময়মনসিংহ

জামালপুরে চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৩:৪৬ পিএম

জামালপুরে চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড

ছবি: সংগৃহীত

চাচা ও ভাতিজাকে হত্যার দায়ে জামালপুরের মাদারগঞ্জে সাতজনকে মৃত্যুদণ্ড এবং সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ৫০ হাজার এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ নেজাম উদ্দিন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—শাখাওয়াত, সোহেল, আলআমিন, সাদ্দাম, অন্তর, উজ্জ্বল ও ফয়জুর। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—চান মিয়া, জিয়ার, শাহ আলম, কাওছার, সুমন, রিফাত ও মোস্তফা। সাজাপ্রাপ্ত ও বাদীপক্ষের সবাই জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের গজারিয়া গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন: ভোট দিলেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ দিদারুল ইসলাম জানান, পূর্ববিরোধের জেরে ২০১৬ সালের ১৬ মে রাতে গানবাজনার কথা বলে শাখাওয়াত ও সোহেল নামের দুই আসামি চাচা মহর আলী ও ভাতিজা স্বপন মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর জোড়খালী ইউনিয়নের কুকুরমারী এলাকার একটি পাটখেতে দুজনকে নির্মমভাবে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়। ঘটনার তিন দিন পর পুলিশ তাদের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় নিহত স্বপনের বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে মাদারগঞ্জ মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালত ১৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী দিদারুল ইসলাম বলেন, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত যে রায় দিয়েছেন, তাতে রাষ্ট্রপক্ষ হিসেবে আমরা সন্তুষ্ট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাকিস্তান হাইকমিশনে বুলডোজার চালাল ভারত

তিন দিনের মাথায় পাল্টা জবাব পাকিস্তান হাইকমিশনে বুলডোজার চালাল ভারত

ঢাকার বাইরে ডেঙ্গুর নতুন হটস্পট কোন ৫ জেলা?

ঢাকার বাইরে ডেঙ্গুর নতুন হটস্পট কোন ৫ জেলা?

ফের বন্ধ এলএনজি টার্মিনাল, বাড়েছে গ্যাস সংকট

ফের বন্ধ এলএনজি টার্মিনাল, বাড়েছে গ্যাস সংকট

জামালপুরে চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড

জামালপুরে চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App