×

জাতীয়

এমপি হিসেবে শপথ নিলেন জাপার শেরীফা কাদের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২১, ০৬:৫৯ পিএম

এমপি হিসেবে শপথ নিলেন জাপার শেরীফা কাদের

সোমবার জাতীয় সংসদের স্পিকার শেরীফা কাদের-কে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে শপথ বাক্য পাঠ করান। ছবি: ভোরের কাগজ

সংরক্ষিত আসনের এমপি হিসেবে শপথ নিলেন শেরীফা কাদের। সোমবার (১ নভেম্বর) জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের উপনির্বাচনে জাতীয় পার্টি থেকে নির্বাচিত সংসদ সদস্য শেরীফা কাদের-কে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে শপথ বাক্য পাঠ করান।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

শপথ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি, আহসান আদেলুর রহমান এমপি ও নাজমা আক্তার এমপি উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ শেষে শেরীফা কাদের এমপি রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। তিনি বিরোধী দলীয় উপনেতা জি এম কাদেরের স্ত্রী।

এ সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App