×

জাতীয়

বনানীতে প্রাইভেটকারের সঙ্গে অটোরিকশার ধাক্কা, আহত ৫

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২১, ১০:৩৬ এএম

বনানীতে প্রাইভেটকারের সঙ্গে অটোরিকশার ধাক্কা, আহত ৫

শুক্রবার রাজধানীর বনানীতে অটোরিকশাকে ধাক্কা দেওয়া বেপরোয়া প্রাইভেটকার। ছবি : সংগৃহীত

রাজধানীর বনানীতে ফাঁকা রাস্তায় বেপরোয়া একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিশাকে ধাক্কা দিয়েছে। এর ফলে আহত হয়েছেন পাঁচ জন। শুক্রবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

আহতদের পরিচয়- মো. আল-আমিন (৫০), মো. দুলাল (৩৫), মো. হাবিব (৩০), মো. রাসেল (৩৫) এবং মো. বেলাল (৩০)।

প্রত্যক্ষদর্শীরা বলেন, প্রাইভেটকারটি বেপরোয়া গতিতে এসে অটোরিকশাটিকে ধাক্কা দিলে সেটি দুমড়েমুচড়ে যায়। এতে অটোরিকশায় থেকে থাকা সবাই আহত হন। তাদের উদ্ধার করে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

বনানী থানার উপপরিদর্শক (এসআই) আফজাল হোসেন বলেন, শুক্রবার ছুটির দিন ফাঁকা রাস্তা হওয়ায় রাতে একটি প্রাইভেটকার দ্রুতগতিতে বনানী রোড দিয়ে যাচ্ছিল। পরে রাত সাড়ে ১২টায় বনানী কাকলির পাড় হয়ে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিএনজিচালিত অটোরিশাকে ধাক্কা দেয়। এতে অটোরিশাটি দুমড়েমুচড়ে যায় এবং প্রাইভেটকারটিও ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমি জিতলে বাংলাদেশ জিতে যাবে: মাহি

আমি জিতলে বাংলাদেশ জিতে যাবে: মাহি

অবরোধের ৪ ঘণ্টা পর খুলল ব্রাহ্মণবাড়িয়ার সড়ক-রেলপথ

অবরোধের ৪ ঘণ্টা পর খুলল ব্রাহ্মণবাড়িয়ার সড়ক-রেলপথ

ঢাকা মহানগর দক্ষিণে বিএনপির নতুন কমিটি ঘোষণা

ঢাকা মহানগর দক্ষিণে বিএনপির নতুন কমিটি ঘোষণা

মায়ামির হতাশার দিনে মেসির নতুন ইতিহাস

মায়ামির হতাশার দিনে মেসির নতুন ইতিহাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App