×

জাতীয়

নোয়াখালীতে বিমান বন্দরের পরিকল্পনা রয়েছে সরকারের: প্রতিমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২২, ০২:০৯ পিএম

নোয়াখালীতে বিমান বন্দরের পরিকল্পনা রয়েছে সরকারের: প্রতিমন্ত্রী

শুক্রবার নোয়াখালির অস্থায়ী বিমান বন্দর পরিদর্শন করেছেন বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম মাহবুব আলী।

নোয়াখালীতে সরকারের বিমান বন্দর করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম মাহবুব আলী। শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে নোয়াখালীর অস্থায়ী বিমান বন্দর পরিদর্শন করার সময় তিনি এ কথা বলেন। নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের চর শুল্লুকিয়া গ্রামে ১৬ একর ভূমির ওপর পরিত্যক্ত এয়ারস্ট্রিপকে পূর্ণাঙ্গ বিমানবন্দরে রূপান্তর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের এ উদ্যোগের অংশ হিসেবে এলাকাটি পরিদর্শনকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম মাহবুব আলী বলেছেন, আমাদের মন্ত্রণালয় থেকে এর আগেও বিমান বন্দরের স্থানটি পরিদর্শন করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা আজ আবারও পরিদর্শনে এসেছি। বিমানখাতে ইতোমধ্যে বড় ধরনের একটি বিপ্লব হয়েছে। রানওয়েসহ পুরো এলাকাটি আমরা ঘুরে দেখেছি। আমরা নোয়াখালীবাসীর প্রত্যাশা পূরনের চেষ্টা করছি। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোজাম্মেল হোসেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী (অতিরিক্ত সচিব) জাবেদ আহমেদ, নোয়াখালী-৬ আসনের (হাতিয়া) সংসদ সদস্য আয়েশা ফেরদৌস, জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান, নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহবায়ক খায়রুল আনম চৌধুরী সেলিম, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারি মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রংপুরসহ উত্তরের চার জেলায় বন্যার শঙ্কা

রংপুরসহ উত্তরের চার জেলায় বন্যার শঙ্কা

হজ নিবন্ধন শেষ হচ্ছে কবে, জেনে নিন

হজ নিবন্ধন শেষ হচ্ছে কবে, জেনে নিন

দেশের সন্তানদের ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

দেশের সন্তানদের ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App