×

জাতীয়

বিজিবির নতুন ডিজি মেজর জেনারেল সাকিল আহমেদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২২, ০২:৪৯ পিএম

বিজিবির নতুন ডিজি মেজর জেনারেল সাকিল আহমেদ

মেজর জেনারেল সাকিল আহমেদ

বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল সাকিল আহমেদকে বিজিবির মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ দেওয়া হয়েছে। তাকে প্রেষণে এই নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবুল আজাদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিজিবির বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলামকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করা হলো। তার স্থলে মেজর জেনারেল সাকিল আহমেদকে বিজিবির মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হলো।

এর আগে মেজর জেনারেল সাকিল আহমেদ ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

অপরদিকে, মেজর জেনারেল সাফিনুল ইসলাম আগামী ২ মার্চ চাকরি থেকে অবসরকালীন ছুটিতে যাচ্ছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App