×

জাতীয়

প্যাসিফিক জিন্সের চেয়ারম্যান নাছির উদ্দিন আর নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৪৭ পিএম

প্যাসিফিক জিন্সের চেয়ারম্যান নাছির উদ্দিন আর নেই
প্যাসিফিক জিন্সের চেয়ারম্যান নাছির উদ্দিন আর নেই

প্যাসিফিক জিন্সের চেয়ারম্যান নাছির উদ্দিন।

বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের পথিকৃত এবং জিন্সকে বিশ্বের দরবারে তুলে ধরার পুরোধা ব্যক্তিত্ব প্যাসিফিক জিন্স গ্রুপের চেয়ারম্যান মো. নাছির উদ্দিন মারা গেছেন। সোমবার (২৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় বেলা সোয়া ৩টার দিকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সামিথিভেজ হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।

ক্যান্সার আক্রান্ত নাছির উদ্দিনকে গত বছরের ১১ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সযোগে ব্যাংককে নেওয়া হয়। সেখানে গত ১ জানুয়ারি থেকে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭১ বছর।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। তিনি বলেন, ‘দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর নাছির উদ্দিন আজ দুপুরে মারা গেছেন। বুধবার থাইল্যান্ড থেকে স্পেশাল বিমানযোগে তাঁকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হবে। পরে সীতাকুন্ডে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

১৯৮৪ সালে এনজেডএন ফ্যাশন দিয়ে তৈরি পোশাকশিল্পে যাত্রা শুরু করা মো. নাছির উদ্দিনের হাতে গড়া আটটি প্রতিষ্ঠানে বর্তমানে প্রায় ৩৫ হাজার বাংলাদেশি কর্মরত। তার জীবদ্দশায় তিনি মর্যাদাপূর্ণ বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার- ২০২০, টানা সাতটি স্বর্ণপদকসহ মোট ২৪টি জাতীয় রপ্তানিকারক পুরস্কার, ৩ বার এইচএসবিএস বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড এবং একবার সেরা ব্যবসায়ী পুরস্কার পেয়েছেন। এম. নাসির উদ্দিন বাংলাদেশ ইপিজেড ইনভেস্টরস অ্যাসোসিয়েশন (বেপজিয়া) চেয়ারম্যানও ছিলেন।

এদিকে মো. নাছির উদ্দিনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বিজিএমইএ পরিবার। দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালকমন্ডলীর পক্ষে সভাপতি মাহবুবুল আলম ও সিনিয়র সহ-সভাপতি তরফদার মো. রুহুল আমিন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার

অসুস্থ মন্ত্রীকে দেখতে হাসপাতালে যাননি স্বাস্থ্য প্রতিমন্ত্রী

অসুস্থ মন্ত্রীকে দেখতে হাসপাতালে যাননি স্বাস্থ্য প্রতিমন্ত্রী

শিশু নুহা হত্যা: শনাক্ত হয়নি ঘাতক, বিচারের দাবিতে উত্তাল নোয়াখালী

শিশু নুহা হত্যা: শনাক্ত হয়নি ঘাতক, বিচারের দাবিতে উত্তাল নোয়াখালী

বিএনপির মোটরসাইকেল শোডাউনে হামলা, নিহত ২

বিএনপির মোটরসাইকেল শোডাউনে হামলা, নিহত ২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App