×

জাতীয়

সপ্তাহব্যাপী ডিএনসিসির বিশেষ মশক নিধন অভিযান শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ মার্চ ২০২২, ০৪:৩৯ পিএম

সপ্তাহব্যাপী ডিএনসিসির বিশেষ মশক নিধন অভিযান শুরু

বৃহস্পতিবার সপ্তাহব্যাপী মশক নিধন অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ছবি: ভোরের কাগজ

সপ্তাহব্যাপী বিশেষ মশক নিধন অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আজ বৃহস্পতিবার (১০ মার্চ) বৃহস্পতিবার থেকে ‘বিশেষ মশক নিধন অভিযান’ শুরু হয়। বিশেষ এই অভিযান চলবে আগামী ১৬ মার্চ পযন্ত।

ডিএনসিসির প্রতিটি অঞ্চলের সব ওয়ার্ডে এই বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকে ৮৯৬ জন মশককর্মী এ অভিযানে অংশ নেন। সকাল ও বিকেল দুইবেলাই বিশেষ এই অভিযান পরিচালনা করা হবে।

বিশেষ এই অভিযানে একজন মশককর্মী ৯০ সিসি কীটনাশক ব্যবহার করে নিধন কার্যক্রম পরিচালনা করছে। সাধারণত অন্য সময়ে একজন মশককর্মী ৬০ সিসি কীটনাশক ব্যবহার করে।

সকালে মিরপুর ৪ অঞ্চলের আওতাধীন ইব্রাহিমপুর খাল এলাকায় ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান এই অভিযান কার্যক্রম পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি বলেন, ডিএনসিসির মাননীয় মেয়রের নির্দেশনায় সপ্তাহব্যাপী বিশেষ এই অভিযানের লক্ষ্য হলো মশার পরিমাণ অনেকখানি কমিয়ে আনা।

ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম ঐতিহাসিক মার্চ মাসে ১০ মার্চ ২০২২ থেকে ১৬ মার্চ ২০২২ তারিখ পর্যন্ত সপ্তাহ ব্যাপী ‘বিশেষ মশক নিধন অভিযান’ পরিচালনার নির্দেশ দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App