×

জাতীয়

সাব এডিটরস কাউন্সিলের সভাপতি মামুন, সাধারণ সম্পাদক হৃদয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ মার্চ ২০২২, ১২:১৩ এএম

সাব এডিটরস কাউন্সিলের সভাপতি মামুন, সাধারণ সম্পাদক হৃদয়

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) নবনির্বাচিত সভাপতি মামুন ফরাজী ও সাধারণ সম্পাদক আবুল হাসান হৃদয়

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) নির্বাচনে মামুন ফরাজী সভাপতি ও আবুল হাসান হৃদয় সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে এই ফলাফল জানানো হয়।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল। তিনি ফলাফল ঘোষণা করেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কায়কোবাদ মিলন, শাহ মো. মুতাসিম বিল্লাহ, আল মামুন ও ইকবাল মোহাম্মদ খান।

নির্বাচনে মোট এক হাজার ১৯৬ জন ভোটারের মধ্যে ৭৪৭ জন ভোটার ভোট দিয়েছেন। নির্বাচনে ৪২১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মামুন ফরাজী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুক্তাদির অনিক পেয়েছেন ১৮০ ভোট। সাধারণ সম্পাদক পদে আবুল হাসান হৃদয় ৩১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাওহার ইকবাল খান পেয়েছেন ২৭০ ভোট। অন্যদিকে কোষাধ্যক্ষ পদে তিনজন প্রার্থীর মধ্যে ৩২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কবীর আলমগীর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আবদুল অদুদ পেয়েছেন ২৫৫ ভোট।

নির্বাচনে সহসভাপতি পদে আনজুমান আরা শিল্পী ও যুগ্ম সম্পাদক পদে লাবিন রহমান বিজয়ী হয়েছেন। অন্যদের মধ্যে সাংগঠনিক সম্পাদক পদে মনির আহমাদ জারিফ, দপ্তর সম্পাদক পদে মামুনুর রশিদ মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নাজিম উদদৌলা সাদি, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে ফারজানা জবা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে শিবলী নোমানী, কল্যাণ সম্পাদক পদে জাফরুল আলম ও নারী বিষয়ক সম্পাদক পদে কানিজ ফাতেমা লুনা নির্বাচিত হয়েছেন।

বিজয়ী সাত জন কার্যনির্বাহী সদস্য হলেন হালিমা খাতুন, অপূর্ব ইব্রাহীম, নঈম মাশরেকী, মনসুর আহমদ, আরিফ আহমেদ, মোস্তাফিজুর রহমান ও হাসান আহমেদ।

এর আগে মঙ্গলবার সকাল নয়টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ডিএসইসি নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। একটানা বিকেল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তরুণীর বাড়িতে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলনের নেতা, সমাধান বিয়েতে

তরুণীর বাড়িতে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলনের নেতা, সমাধান বিয়েতে

ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ

মানবতাবিরোধী অপরাধ ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ

বন্ধুত্বের ছোট ছোট স্মৃতি কেন আজীবন মনে থাকে?

বন্ধুত্বের ছোট ছোট স্মৃতি কেন আজীবন মনে থাকে?

দুবাইয়ে জামিন, ইউরোপমুখী বেনজীর আহমেদ

দুবাইয়ে জামিন, ইউরোপমুখী বেনজীর আহমেদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App