×

জাতীয়

যৌন নির্যাতন রোধে সব নিম্ন আদালতে কমিটি গঠনের নির্দেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ মার্চ ২০২২, ০৭:২৩ পিএম

যৌন নির্যাতন রোধে সব নিম্ন আদালতে কমিটি গঠনের নির্দেশ

প্রতীকী ছবি

যৌন হয়রানি প্রতিরোধে দেশের সব নিম্ন আদালতে কমিটি গঠনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। কমিটি গঠন করে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে। আজ বুধবার (২৩ মার্চ) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঞা এ বিষয়ে প্রজ্ঞাপনে জারি করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাংলাদেশ সুপ্রিম কোর্টে যৌন হয়রানিসংক্রান্ত অভিযোগ গ্রহণ, প্রাপ্ত অভিযোগ বিষয়ে অনুসন্ধান ও প্রয়োজনীয় সুপারিশ প্রদান সংক্রান্ত কমিটির সভাপতি বিচারপতি কৃষ্ণা দেবনাথের উপস্থিতিতে অনুষ্ঠিত কমিটির দ্বিতীয় সভার সিদ্ধান্ত মোতাবেক প্রত্যেক জেলা জজ আদালত, মহানগর দায়রা জজ আদালত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাইকোর্ট বিভাগের রায়ের আলোকে শুধুমাত্র নিজ নিজ প্রতিষ্ঠানে যৌন হয়রানি সংক্রান্ত অভিযোগ গ্রহণ, প্রাপ্ত অভিযোগ বিষয়ে অনুসন্ধান ও প্রয়োজনীয় সুপারিশ প্রদানের জন্য প্রত্যেক জজশিপ ও ম্যাজিস্ট্রেসিতে এ সংক্রান্ত কমিটি গঠনপূর্বক পত্র প্রাপ্তির ১৫ (পনের) কার্যদিবসের মধ্যে নিম্ন স্বাক্ষরকারীর নিকট প্রতিবেদন প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলে যৌন নির্যাতন প্রতিরোধ কমিটি গঠনের নির্দেশনা দিয়ে রায় দিয়েছিলেন হাইকোর্ট। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ অন্য অনেক দেশ থেকে এগিয়ে। কিন্তু যৌন নির্যাতন প্রতিরোধ কমিটি গঠনে অবহেলার বিষয়টি হতাশাজনক বলেও মন্তব্য করেছিলেন আদালত।

কর্মস্থল এবং শিক্ষাঙ্গনে নারী ও শিশুদের যৌন হয়রানি প্রতিরোধে দিক-নির্দেশনা চেয়ে ২০০৮ সালের ৭ আগস্ট হাইকোর্টে জনস্বার্থে একটি রিট করা হয়। ওই রিটের শুনানি শেষে ২০০৯ সালের ১৪ মে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় দেন।

রায়ে বলা হয়, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলে অভিযোগ কেন্দ্র থাকবে। অভিযোগ কেন্দ্র পরিচালনার জন্য একজন নারীকে প্রধান করে ন্যূনতম পাঁচ সদস্যের একটি কমিটি থাকবে। এছাড়া কমিটিতে সংখ্যাগরিষ্ঠ নারী সদস্য থাকবেন। যৌন হয়রানির কোনো অভিযোগ পেলে তদন্ত ও অনুসন্ধান শেষে অভিযুক্ত ব্যক্তিকে পুলিশের কাছে পাঠাবেন কমিটি। তারপর দেশের প্রচলিত আইন অনুযায়ী অপরাধের ধরণে অনুযায়ী বিচার বিভাগ যথাযথ ব্যবস্থা নেবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় প্রশংসা সৌদি হজমন্ত্রীর

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় প্রশংসা সৌদি হজমন্ত্রীর

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App