×

জাতীয়

ঝোড়ো আবহাওয়ার সঙ্গে শিলাবৃষ্টিও হতে পারে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ মার্চ ২০২২, ১০:৫২ পিএম

ঝোড়ো আবহাওয়ার সঙ্গে শিলাবৃষ্টিও হতে পারে

প্রতীকী ছবি

দেশের ১১ জেলার ওপর দিয়ে ঝোড়ো আবহাওয়া বয়ে যেতে পারে। এ সময় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। বুধবার (৩০ মার্চ) সন্ধ্যায় আবহাওয়া অফিসের এক পূর্বাভাসে এ তথ্য জানা যায়।

আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ জানান, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

তিনি আরও জানান, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভেনেজুয়েলার ভূমিকম্পে প্রাণহানি ছাড়াল ৪ হাজার ৭০০

ভেনেজুয়েলার ভূমিকম্পে প্রাণহানি ছাড়াল ৪ হাজার ৭০০

ফকল্যান্ড থেকে ফুটবল! আবার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড

ফকল্যান্ড থেকে ফুটবল! আবার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড

সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ফের ইরানের বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র

ফের ইরানের বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App