×

জাতীয়

এবার ট্রেনের টিকেট কাটতেও লাগবে জাতীয় পরিচয়পত্র

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২২, ০৩:১৫ পিএম

এবার ট্রেনের টিকেট কাটতেও লাগবে জাতীয় পরিচয়পত্র

বুধবার রেলভবনে প্রেস ব্রিফিংয়ে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। ছবি: ভোরের কাগজ

আসন্ন ঈদুল ফিতরে এবার ট্রেনের টিকেট কাটতেও জাতীয় পরিচয়পত্র লাগবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। আজ বুধবার (১৩ এপ্রিল) রেলভবনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

রেলমন্ত্রী আরও জানান, ছয়টি বিশেষ ট্রেনসহ ৯২টি আন্তঃনগর ট্রেনের ট্রিপ বাড়ানো হয়েছে। ঈদে ছয় জোড়া বিশেষ ট্রেন- চাঁদপুর স্পেশাল ১ ও ২, দেওয়ানগঞ্জ স্পেশাল, খুলনা স্পেশাল এবং সোলাকিয়া স্পেশাল ১ও ২ চলাচল করবে। আগামী ২৯ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত এবং ঈদের পর ৪ মে থেকে ৮ মে পর্যন্ত এই ট্রেনগুলো চলবে। এসব ট্রেনের টিকেট শতভাগ কাউন্টারে পাওয়া যাবে। এছাড়া ঈদ উপলক্ষে সব ট্রেনের ছুটি বাতিল হওয়ায় ৯২টি অতিরিক্ত ট্রেনের ট্রিপ বাড়ানো হবে। প্রতিটি আন্তঃনগর ট্রেনে নারী ও প্রতিবন্ধীদের জন্য আলাদা একটি কোচ থাকবে।

নুরুল ইসলাম সুজন জানান, কমলাপুর থেকে পশ্চিমাঞ্চল ও খুলনার বিশেষ টিকেট বিক্রি হবে। এছাড়া বিমানবন্দর থেকে বিক্রি হবে চট্টগ্রাম ও নোয়াখালীগামী, তেজগাঁও থেকে বিক্রি হবে ময়মনসিংহ, জামালপুর ও দেওয়ানগঞ্জগামী, ঢাকা ক্যান্টনমেন্ট থেকে মোহনগঞ্জ ও হাওড় এক্সপ্রেস এবং ফুলবাড়িয়া থেকে সিলেট ও কিশোরগঞ্জগামী ট্রেনের টিকেট বিক্রি হবে।

প্রতিদিন ২৬ হাজার ৬৬৩টি টিকেট বিক্রি হব এবং দুই ঈদের (ঈদুল ফিতর ও ঈদুল আযহা) বিশেষ ট্রেনে আরও তেড় হাজার টিকেট বিক্রি করা হবে।

এর আগে, গত রবিবার লঞ্চের টিকেট কাটতে জাতীয় পরিচয়পত্র লাগবে বলে জানিয়েছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নেইমারকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ব্রাজিল

নেইমারকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ব্রাজিল

এমপির ‘জিরো টলারেন্স’ ঘোষণার পরও বন্ধ হয়নি মাটি কাটা, সিংগাইরে মানববন্ধন

এমপির ‘জিরো টলারেন্স’ ঘোষণার পরও বন্ধ হয়নি মাটি কাটা, সিংগাইরে মানববন্ধন

মামদানির মতে ২০২৬ বিশ্বকাপ জিতবে যে দেশ

মামদানির মতে ২০২৬ বিশ্বকাপ জিতবে যে দেশ

বিশ্বকাপে গোল করায় শীর্ষে আছে যে দেশ

বিশ্বকাপে গোল করায় শীর্ষে আছে যে দেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App