×

জাতীয়

স্বর্ণ পাচারকারী মার্কিন নাগরিক শাহনাজ তিন দিনের রিমান্ডে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২২, ০২:২১ পিএম

স্বর্ণ পাচারকারী মার্কিন নাগরিক শাহনাজ তিন দিনের রিমান্ডে

বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক শাহনাজ চৌধুরী

অন্তর্বাসে লুকিয়ে প্রায় পাঁচ কোটি টাকার ৫৯টি স্বর্ণ পাচার করার সময় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার মার্কিন নাগরিক শাহনাজ চৌধুরীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২১ এপ্রিল) আদালতে বিমানবন্দর থানার সাধারণ নিবন্ধন শাখা সূত্রে বিষয়টি জানা গেছে।

গত বুধবার আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর মামলাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে ১০ দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। এ আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত মঙ্গলবার এমিরেটস এয়ারলাইন্সের এক যাত্রীর মাধ্যমে বিমানবন্দর দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ পাচার হতে পারে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে ঢাকা কাস্টমস হাউজ বিমানবন্দরের ৭ নম্বর বোর্ডিং ব্রিজ থেকে আসামি শাহনাজ চৌধুরীকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ৫৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ছয় কেজি ৮০০ গ্রাম। বাজারমূল্য প্রায় পাঁচ কোটি টাকা। শাহনাজ চৌধুরী দুবাই হয়ে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আসেন বলে জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নবম পে-স্কেলের গেজেট নিয়ে যা জানা গেল

নবম পে-স্কেলের গেজেট নিয়ে যা জানা গেল

২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সভাপতি আনিসুজ্জামান, সম্পাদক ফারুক

২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সভাপতি আনিসুজ্জামান, সম্পাদক ফারুক

এনএসআইয়ের নতুন পরিচালক হলেন দুই ডিআইজি

এনএসআইয়ের নতুন পরিচালক হলেন দুই ডিআইজি

স্লিপার বাস নিয়ে মালিকদের সঙ্গে বসবে বিআরটিএ

স্লিপার বাস নিয়ে মালিকদের সঙ্গে বসবে বিআরটিএ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App