×

জাতীয়

রাজধানীতে ময়লার গাড়ির ধাক্কায় নারী পথচারী নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জুন ২০২২, ০৪:৩৫ পিএম

রাজধানীর মুগদা টিটিপাড়ায় সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় নাজমা বেগম (৪৫) নামে এক পথচারী নারী মারা গেছেন। দিবাগত রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি মারা যান।

মুগদা থানার উপপরিদর্শক (এসআই) শামীম আক্তার সরকার জানান, গত রাতে টিটিপাড়া মোড়ে ওই নারী রাস্তা পার হচ্ছিলেন। তখন দক্ষিণ সিটি করপোরেশনের একটি ময়লা গাড়ি তাকে ধাক্কা দেয়। পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলেও বাঁচানো যায়নি তাকে।

তিনি আরও জানান, ঘটনার পরপরই ঘাতক চালকসহ গাড়িটি জব্দ করা হয়েছে। নাজমা গ্রামের বাড়ি মাদারীপুর শিবচর উপজেলার রাজারচর থাকতেন। স্বামীর নাম আবদুর রহিম মুন্সি। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। নাজমা বেগমের ছোট ভাই দ্বীন ইসলাম লিটন জানান, দুই মেয়ের মা ছিলেন আমার বোন। থাকতেন গ্রামের বাড়িতে। ৩দিন আগে স্বামীর সঙ্গে মনোমালিন্য করে তিনি ঢাকায় এসেছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পর্দা উঠছে ৩৯ দিনের ফুটবল মহোৎসবের, থাকছে যেসব চমক

পর্দা উঠছে ৩৯ দিনের ফুটবল মহোৎসবের, থাকছে যেসব চমক

দ্বিগুণের বেশি বরাদ্দে স্বাস্থ্য খাতে ৬২ হাজার ৮৫২ কোটি টাকা

প্রস্তাবিত বাজেট-২০২৬-২৭ দ্বিগুণের বেশি বরাদ্দে স্বাস্থ্য খাতে ৬২ হাজার ৮৫২ কোটি টাকা

নিত্যপ্রয়োজনীয় ৬০ পণ্যের দাম কমাতে কর হ্রাস

বাজেট ২০২৬-২৭ নিত্যপ্রয়োজনীয় ৬০ পণ্যের দাম কমাতে কর হ্রাস

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করলো ইরান

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করলো ইরান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App