×

জাতীয়

সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সরকার ব্যর্থ : মির্জা ফখরুল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুন ২০২২, ০৭:১৯ পিএম

সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সরকার ব্যর্থ : মির্জা ফখরুল
দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সরকার ব্যর্থ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দুর্ভাগ্যজনকভাবে এই সরকার যারা সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন। অথচ এই আমলে যারা হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান সম্প্রদায়ের মানুষ আছেন তাদের ওপরে হামলা হয়েছে। সরকার তাদের রক্ষা করতে পারেনি। শনিবার (৪ জুন) বিকালে ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন। দলের সহ ধর্ম বিষয়ক সম্পাদক অমলেস দাস অপুর সভাপতিত্বে ও যুব দল নেতা তরুণ দের সঞ্চালনায় প্রার্থনা সভার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কুমার সরকার, কেন্দ্রীয় নেতা জয়ন্ত কুমার কুন্ড, সুশীল বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন। বিএনপির প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানে ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ফ্রন্ট এই প্রার্থনা সভা হয়। জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। এছাড়া সদ্য পরোলোকগত হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক গৌতম চক্রবর্তীর স্মৃতির প্রতিও শ্রদ্ধা জানানো হয় এই সভায়। ফখরুল বলেন, আজকে আমরা দেখছি, মার্কিন যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতার উপরে যে রিপোর্ট হয় সেই রিপোর্টে আজকে খুব পরিস্কার করেছে তারা উল্লেখ করেছে যে, বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষা করতে এই সরকার ব্যর্থ হয়েছে। এটাই বাস্তবতা। তিনি বলেন, বিএনপি সংখ্যালঘু সম্প্রদায় বলে কিছু আছে তা বিশ্বাস করে না। বাংলাদেশের সবাই একই সম্প্রদায়ের মানুষ। ফখরুল বলেন, বর্তমানে দেশে যে গণতন্ত্রহীনতা চলছে তাকে দূর করে আমরা যেন মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে ও সাম্প্রদায়িকতা সমস্ত বীজকে উপড়ে ফেলতে ১৭ কোটি মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। সংগ্রাম করে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংস্কার ও পরিচর্যার অভাবে ধ্বংসের মুখে সুন্দরগঞ্জ শিশু পার্ক

সংস্কার ও পরিচর্যার অভাবে ধ্বংসের মুখে সুন্দরগঞ্জ শিশু পার্ক

বিদেশি পিস্তল ও গুলিসহ ৭ জন গ্রেফতার

বিদেশি পিস্তল ও গুলিসহ ৭ জন গ্রেফতার

৯০০ পিস ইয়াবাসহ ধরা খেলো আর্জেন্টিনা সমর্থক

৯০০ পিস ইয়াবাসহ ধরা খেলো আর্জেন্টিনা সমর্থক

গোপালগঞ্জসহ ছয় জেলাতে কেন পদযাত্রা করবে না এনসিপি

গোপালগঞ্জসহ ছয় জেলাতে কেন পদযাত্রা করবে না এনসিপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App