×

জাতীয়

মৌলভীবাজারে চলন্ত পারাবত এক্সপ্রেসের আগুন নিয়ন্ত্রণে, ট্রেন চলাচল বন্ধ (ভিডিও)

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জুন ২০২২, ০১:৫৪ পিএম

মৌলভীবাজারে চলন্ত পারাবত এক্সপ্রেসের আগুন নিয়ন্ত্রণে, ট্রেন চলাচল বন্ধ (ভিডিও)

ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনে আগুন লেগেছে। মৌলভীবাজারের কমলগঞ্জের শমসেরনগরের বিমানঘাঁটি এলাকায় আজ শনিবার (১১ জুন) দুপুর ১টার দিকে পাওয়ার কারে আগুন লাগে। শ্রীমঙ্গল রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার শাখওয়াত হোসেন বিভিন্ন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ।

তবে বেলা দুইটার পর ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। শমসের নগর রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ট্রেনের পাওয়ার কার থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে পাওয়ার কার থেকে পাশের দুটি এসি বগিতে আগুন ছড়িয়ে পড়ে। বর্তমানে ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মো. নুরুল ইসলাম বলেন, আগুন লাগা বগিগুলো সরিয়ে রেললাইন চলাচলের জন্য প্রস্তুত না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে। আজ সকালে ঢাকাগামী দুটি আন্তনগর ট্রেন যাত্রীদের নিয়ে সিলেট রেলওয়ে স্টেশন ত্যাগ করেছে। বিকেলে আরও একটি আন্তনগর ট্রেন ঢাকার দিকে যাওয়ার কথা ছিল। তবে এ দুর্ঘটনার কারণে ওই ট্রেন বিলম্বে যাত্রা করার সম্ভাবনা রয়েছে। যাত্রীরা চাইলে বিকেল পৌনে চারটার পারাবত এক্সপ্রেসের টিকিট ফেরত দিতে পারবেন। এ ঘটনায় ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।   ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App