×

জাতীয়

করোনা ও যুদ্ধ মোকাবিলা করেই এগিয়ে যাচ্ছি: প্রধানমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুলাই ২০২২, ১১:৩৩ এএম

করোনা ও যুদ্ধ মোকাবিলা করেই এগিয়ে যাচ্ছি: প্রধানমন্ত্রী

বুধবার সকালে চুয়েটের ‘শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর’ ও ‘শেখ জামাল ডরমেটরি ও রোজী জামাল ডরমেটরি’র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: বিটিভি থেকে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা ও ইউক্রেন যুদ্ধ না হলে আমরা হয়ত আরও এগিয়ে যেতে পারতাম। এগুলোর প্রভাব মোকাবিলা করেই এগিয়ে যাচ্ছি।

আজ বুধবার (৬ জুলাই) সকালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ‘শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর’ ও ‘শেখ জামাল ডরমেটরি ও রোজী জামাল ডরমেটরি’র উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপ। তার প্রভাবেই বাড়ছে তেলের দাম, সারের দাম, খাদ্যপণ্যের দাম, জাহাজ ভাড়া। সেই প্রভাব সারাবিশ্বের ওপর পড়েছে, বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। সেগুলো মোকাবিলা করেই আমাদের এগিয়ে যেতে হচ্ছে।

যুবকদের কর্মসংস্থান প্রসঙ্গে এ সময় তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ যুবকদের কর্মসংস্থানের সুযোগ দিচ্ছে। ২০৪১ সালের মধ্যেই স্মার্ট হয়ে উঠবে বাংলাদেশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বৃষ্টি চলবে আর কতদিন, শীত নামছে কবে থেকে?

বৃষ্টি চলবে আর কতদিন, শীত নামছে কবে থেকে?

গোপালগঞ্জে ‘অপহৃত’ বিএনপি নেতা মুক্তি পেলেন ‘টাকা দিয়ে’

গোপালগঞ্জে ‘অপহৃত’ বিএনপি নেতা মুক্তি পেলেন ‘টাকা দিয়ে’

প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় যাবেন ৫ ডিসেম্বর

প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় যাবেন ৫ ডিসেম্বর

গঙ্গা চুক্তি ও হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে যা বলল ভারত

গঙ্গা চুক্তি ও হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে যা বলল ভারত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App