×

জাতীয়

চট্টগ্রামে বাসচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জুলাই ২০২২, ০৮:৫২ পিএম

চট্টগ্রামে বাসচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

সড়ক দুর্ঘটনা। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পটিয়ায় বাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অটোরিকশার অন্তত ছয়জন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের আরও সাত-আটজন যাত্রী। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালাচ্ছে।

সোমবার (১১ জুলাই) রাত আটটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার জলুর দিঘীর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম গণমাধ্যমকে দুর্ঘটনার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা চন্দনাইশ উপজেলা থেকে পটিয়ার দিকে আসছিল। এ সময় কক্সবাজার থেকে নগর অভিমুখী একটি বাস পেছন থেকে অটোরিকশাকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। অটোরিকশার সব যাত্রীই মারা গেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৫

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৫

কেড়ে নেওয়া হলো ব্রুনেইয়ের রাজবধূর রাজকীয় উপাধি

কেড়ে নেওয়া হলো ব্রুনেইয়ের রাজবধূর রাজকীয় উপাধি

আমির হামজার বাড়ির চারপাশে পুলিশ মোতায়েন

আমির হামজার বাড়ির চারপাশে পুলিশ মোতায়েন

শেখ হাসিনার প্রত্যাবর্তন বাংলাদেশের জন্য কী অর্থ বহন করতে পারে

শেখ হাসিনার প্রত্যাবর্তন বাংলাদেশের জন্য কী অর্থ বহন করতে পারে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App