×

জাতীয়

সিলেটে অচেতন পাঁচ প্রবাসী উদ্ধার, দুজনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুলাই ২০২২, ০৩:৫৭ পিএম

সিলেটে অচেতন পাঁচ প্রবাসী উদ্ধার, দুজনের মৃত্যু

সিলেটের ওসমানী নগরে বাবা-ছেলে মরদেহ।

খাবারের বিষক্রিয়ায় এমন ঘটনা ঘটতে পারে

সিলেটের ওসমানী নগরে একটি বাসা থেকে অচেতন অবস্থায় একই পরিবারের ৫ জনকে উদ্ধার করেছে পুলিশ। তাদের হাসপাতালে নেয়ার পর বাবা-ছেলে মারা যান। বাকি তিনজনের অবস্থাও আশঙ্কাজনক।

ওসমানী নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। মৃতরা হলেন রফিকুল ইসলাম ও তার ছেলে মাইকুল ইসলাম।

হাসপাতালে চিকিৎসাধীন আছেন রফিকুল ইসলামের স্ত্রী সামিরা ইসলাম, মেয়ে হোসনাআরা ইসলাম ও ছেলে সাদিকুল ইসলাম। তারা এখন আইসিইউতে আছেন। তাদের জন্য হাসপাতালের প্রফেসর শিশির রঞ্জন চক্রবর্তীকে দিয়ে দিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ওই বোর্ডের অধীনেই চিকিৎসা চলছে। তাদের পরিস্থিতিও গুরুতর।

খাবারের বিষক্রিয়ায় এমন ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন ওসমানী হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার মাহবুবুর রহমান ভূইয়া।

স্থানীয়রা জানান, তারা সবাই যুক্তরাজ্য প্রবাসী। ১৮ জুলাই তারা দেশে এসে ওসমানীনগরের একটি বাসা ভাড়া নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App