×

জাতীয়

জামিন নামঞ্জুর, ‘মাদক বিজ্ঞানী’ সাইদ কারাগারে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২২, ০৪:৩২ পিএম

কুশ মাদক নিয়ে গবেষণা করা সেই ‘মাদক বিজ্ঞানী’ ওনাইসী সাঈদ ওরফে রেয়ার সাঈদকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

রবিবার (৭ আগস্ট) আসামিকে রিমান্ড শেষে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক মোহাম্মদ মামুন মিয়া। এসময় আসামিপক্ষে আইনজীবী তুহিন হাওলাদার জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধীতা করা হয়।

উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শান্ত ইসলাম মল্লিক আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গুলশান থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপ-পরিদর্শক আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে গত ৩ আগস্ট আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এছাড়া এদিন সাঈদকে বিশেষ ক্ষমতা আইনের আরেকটি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আববকর ছিদ্দিকের আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

জানা যায়, গত ২ আগস্ট সোমবার রাতে রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে ‘মাদক গবেষক’ সাঈদকে গ্রেপ্তার করা হয়। এসময় তার বাসা থেকে ১০১ গ্রাম কুশ, ৬ গ্রাম হেম্প, ০.০৫ গ্রাম মলি, ১ গ্রাম ফেন্টানল, ১৮ গ্রাম কোকেন, ১২৩ পিচ এক্সট্যাসি, ২৮ পিচ এডারল ট্যাবলেট জব্দ করে র‌্যাব। এছাড়া সেই বাসা থেকে ২ কোটি ৪০ লাখ টাকা ও ৫০ লাখ টাকার মার্কিন ডলার জব্দ করা হয়। অন্যদিকে সাইদের তথ্যমতে মোহাম্মদপুরের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাপ নিয়ন্ত্রণ গ্রো-টেন্টের মাধ্যমে বিদেশি প্রজাতির কুশ তৈরির প্ল্যান্ট ও সেটআপ জব্দ করে র‌্যাব। দীর্ঘদিন ধরে মাদক নিয়ে গবেষণা করছিলেন বলে জানায় সাইদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

দেশের মাথাপিছু আয়ে ইতিহাস

দেশের মাথাপিছু আয়ে ইতিহাস

অর্ধ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের জিডিপি

অর্ধ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের জিডিপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App