×

জাতীয়

এবার ফেরি ভাড়া বাড়ছে ২০ শতাংশ, কার্যকর বুধবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২২, ০৭:৪২ পিএম

এবার ফেরি ভাড়া বাড়ছে ২০ শতাংশ, কার্যকর বুধবার

ফেরি। ফাইল ছবি

# এক টনের পণ্যবাহী গাড়ি ৮৮০ টাকা। # বড় বাস দুই হাজার ১০০ টাকা। # মাইক্রোবাস ১০০০ টাকা। # মোটরসাইকেল ১০০ টাকা।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে দেশের সব রুটের ফেরি ভাড়া এবার ২০ শতাংশ বাড়ছে, কার্যকর হবে আগামীকাল বুধবার থেকে।

মঙ্গলবার (১৬ আগস্ট) নতুন ভাড়া কার্যকর হওয়ার খবর নিশ্চিত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান শামীম আল রাজী। তিনি বলেন, বর্তমানে ফেরিতে যে ভাড়া নেওয়া হচ্ছে তার সঙ্গে ২০ শতাংশ ভাড়া যোগ হবে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে ভাড়া সমন্বয়ের এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বিআইডব্লিউটিসির তথ্য অনুযায়ী, এখন পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজির হাট, শিমুলিয়া-বাংলাবাজার/ মাঝিরকান্দী, চাঁদপুর-শরীয়তপুর, ভোলা-লক্ষ্মীপুর এবং লাহারহাটি-ভেদুরিয়া- এই ছয় রুটে ফেরি চলাচল করে।

নতুন করে ভাড়া বাড়ানোর আগ পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট হয়ে (ভ্যাট ছাড়া) একটি এক টনের পণ্যবাহী গাড়ির জন্য ৮৮০ টাকা, বড় বাসের জন্য দুই হাজার ১০০ টাকা, মাইক্রোবাসের জন্য ১০০০ টাকা ও মোটরসাইকেলের জন্য ১০০ টাকা করে ভাড়া দিতে হতো। আগামীকাল বুধবার থেকে এর সঙ্গে ২০ শতাংশ হারে ভাড়া যুক্ত হবে।

এর আগে গত ১৬ জুন জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণ দেখিয়ে ফেরির ভাড়া ২০ শতাংশ বাড়ানো হয়। এ নিয়ে দুই মাসের ব্যবধানে ৪০ শতাংশের বেশি ভাড়া বাড়ানো হলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App