×

জাতীয়

গাড়ি চুরির তদন্তে বেরিয়ে এলো সড়ক দুর্ঘটনার মূল কারণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২২, ০২:১৭ পিএম

গাড়ি চুরির তদন্তে বেরিয়ে এলো সড়ক দুর্ঘটনার মূল কারণ

প্রতীকী ছবি

সিলেটের হবিগঞ্জ থেকে দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের উত্তরা-পূর্ব থানা গ্রেপ্তারকৃতরা হলেন- মো. জিতু মিয়া (২৬) ও মো. শহীদ মিয়াকে (২৮)। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

বুধবার (১৭ আগস্ট) এই গাড়ি চুরির রহস্য উদঘাটন নিয়ে কথা বলেন উত্তরা-পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম। তিনি বলেন, গত ১২ আগস্ট শুক্রবার উত্তরার ৪ নম্বর সেক্টরের ৮ নম্বর রোডের হোপ ইন্টারন্যাশনাল স্কুলের সামনে একটি টয়োটা এক্স করোলা ব্র্যান্ডের গাড়ি রেখে চালক অপু পাশের মসজিদে নামাজের জন্য যান। তবে তিনি ফিরে দেখেন তার গাড়িটি নেই। এ ঘটনায় তিনি পুলিশকে জানালে আমরা তদন্ত শুরু করি।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা চোর চক্রের সদস্য। চুরি করা গাড়ি নিয়ে পালানোর সময় এক নারীকে ধাক্কা দিলে তিনি মারা যান। তখন গাড়ি রেখে পালিয়ে যায় চোর চক্রের সদস্যরা। গাড়ি চোর চক্রের সন্ধানে নেমে সড়ক দুর্ঘটনারও মূল কারণ বের হয়ে আসে।

তদন্তে পুলিশ জানতে পারে, দুপুর অনুমান একটা ১০ মিনিট থেকে দুইটার মধ্যে অজ্ঞাত কয়েকজন গাড়িটি চুরি করে। এরপর ঘটনাস্থলের সিসি টিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হয়। তাতে কয়েকজনের চেহারা শনাক্ত করে মো. জিতু মিয়া ও মো. শহীদ মিয়াকে হবিগঞ্জ থেকে গ্রেপ্তার করে করে পুলিশ।

গ্রেপ্তারের পর আসামিদের কাছ থেকে তিনটি প্লাইয়ার্স, স্ক্রু ড্রাইভার চারটি, ইঞ্জিনের রোকার দুটি, টেস্টার একটি, গাড়ির গ্যাসের সুইচ একটি, চোরাই করা (ঢাকা মেট্রো-গ-১৯-৬২৭০) গাড়ির নিবন্ধন ও ফিটনেস সনদ এবং গাড়ির মালিক তৌফিক হাসান কিবরিয়ার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি, ঢাকা মেট্রো-গ-২৩-৪৪১৯ এর ট্যাক্স টোকেন, মালিকানা প্রাপ্তি স্বীকার রশিদ ও ইন্সুরেন্সের কাগজপত্র, ঢাকা মেট্রো-গ-১২-৩৬৯১ গাড়ীর ডিজিটাল নম্বরপ্লেট জব্দ করা হয়।

আসামিদের দীর্ঘ জিজ্ঞাসাবাদ ও তদন্তে পুলিশ জানতে পেরেছে, উত্তরা থেকে চুরি করা ওই গাড়ি শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় রয়েছে। গাড়িটি নিয়ে পালানোর সময় শায়েস্তাগঞ্জে শিরিন বেগম নামে এক নারীকে ধাক্কা দেয় তারা। গাড়ি চুরির তদন্তে নেমে সড়ক দুর্ঘটনাসহ দুটি মামলার রহস্য উদঘাটন করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য আসামিদের পাঁচদিনের রিমান্ড আবেদন দিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App