×

জাতীয়

মেট্রোরেলের পিলারে পোস্টার লাগানোয় গ্রেপ্তার ১৮

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২২, ০৯:৫৬ এএম

মেট্রোরেলের পিলারে পোস্টার লাগানোর দায়ে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২২ আগস্ট) প্রবাসী কল্যাণ ভবনে সংবাদ সম্মেলনে মেট্রোরেল প্রকল্পের সার্বিক বিষয় গণমাধ্যমকে জানানোর সময় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম. এ. এন. সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিটি কর্পোরেশন জানিয়েছে পোস্টার লাগানো বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে। এছাড়া, মেট্রোরেল পরিচালনায় আলাদা পুলিশ বাহিনী গঠনের প্রক্রিয়াও শেষ পর্যায়ে।

আরও পড়ুন: ডিসেম্বরে চালু মেট্রো রেল, ১০ মিনিট পর পর ট্রেন

মেট্রোরেলের অগ্রগতির বিষয়ে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম. এ. এন. সিদ্দিক আরও বলেন, রাজধানী ঢাকার প্রথম আগামী ডিসেম্বরে আংশিকভাবে চালু হচ্ছে মেট্রোরেল। প্রথম দফায় উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল করবে মেট্রোরেল। আগামী বছর মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের পুরো প্রকল্প চালু হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার

অসুস্থ মন্ত্রীকে দেখতে হাসপাতালে যাননি স্বাস্থ্য প্রতিমন্ত্রী

অসুস্থ মন্ত্রীকে দেখতে হাসপাতালে যাননি স্বাস্থ্য প্রতিমন্ত্রী

শিশু নুহা হত্যা: শনাক্ত হয়নি ঘাতক, বিচারের দাবিতে উত্তাল নোয়াখালী

শিশু নুহা হত্যা: শনাক্ত হয়নি ঘাতক, বিচারের দাবিতে উত্তাল নোয়াখালী

বিএনপির মোটরসাইকেল শোডাউনে হামলা, নিহত ২

বিএনপির মোটরসাইকেল শোডাউনে হামলা, নিহত ২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App