×

জাতীয়

সেপ্টেম্বরে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির আরও উন্নতি হবে: প্রতিমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২২, ০৭:৩৬ পিএম

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, গত মাসের তুলনায় চলতি মাসে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি হয়েছে। আগামী মাসে আরও উন্নতি হবে।

শনিবার (২৭ আগস্ট) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) আয়োজিত বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও শোকাবহ ১৫ আগস্ট শীর্ষক আলোচনা সভায় অনলাইনে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

নসরুল হামিদ বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সারা বিশ্বে জ্বালানির বাজারকে চরমভাবে অস্থিতিশীল করেছে। বিশ্ববাজারে দাম কমলে দেশেও জ্বালানি তেলের দাম সমন্বয় করা হবে।

২০০৯ সালের আগে সারা দেশে দিনে ১৬ থেকে ১৮ ঘণ্টা বিদ্যুৎ থাকত না উল্লেখ করে খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বলেন, সেই কঠিন অবস্থা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়ে শতভাগ বিদ্যুতায়নের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সাবেক মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী। পিডিবির চেয়ারম্যান মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিদ্যুৎ-সচিব মো. হাবিবুর রহমান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App