×

জাতীয়

পূর্বধলায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২২, ০৫:৩০ পিএম

পূর্বধলায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নিহতের পরিবারে শোকের ছায়া। ছবি: ভোরের কাগজ।

নেত্রকোনার পূর্বধলায় আব্দুল আজিজ নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের কুতুবপুর গ্রামে দুষ্কৃতিকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে ফেলে রেখে যায়।

নিহত আজিজ ইউনিয়নের মানিকদি গ্রামের মৃত তালেব হোসেনের ছেলে। তিনি শ্যামগঞ্জ বাজারে পোল্টি খাদ্যের ব্যবসা করতেন।

আজিজের স্ত্রী বকুল বেগম জানান, বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে বাবা ছেলে এক সাথে বাড়িতে আসে। এর কিছু সময় পর মোবাইল ফোনে একটি কল পেয়ে ছেলে বিপ্লব বাড়ির বাইরে যায়। পরে ছেলেকে খুঁজতে যায় বাবা। বাবা-ছেলের মোবাইলে কথাও হয়। এ ঘটনার কিছুসময় পর বাবাকে রক্তাত্ত অবস্থায় উদ্ধার করে ছেলে। এরপর তাকে মযমনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভোর রাতে সে মারা যায়।

শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক আখতারুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গত রাত সাড়ে ১০টার দিকে ঘটনা ঘটলেও পুলিশকে কিছুই জানানো হয়নি। সকালে খবর পেয়ে শ্যামগঞ্জ পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোর্শেদা খাতুন ও পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পরিদর্শক আরও বলেন, এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি। লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App