×

জাতীয়

শীর্ষ সন্ত্রাসী ছাত্রদল নেতা জাকির কারাগারে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২২, ০৫:১৩ পিএম

শীর্ষ সন্ত্রাসী ছাত্রদল নেতা জাকির কারাগারে

অস্ত্রসহ গ্রেফতার নারায়ণগঞ্জের আলোচিত সন্ত্রাসী ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান। ছবি: ভোরের কাগজ

দুই দশক ধরে বিদেশে পালিয়ে থাকা নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী, সাজাপ্রাপ্ত আসামি জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) এক দিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ভাটার থানার উপ-পরিদর্শক রিয়াদ আহমেদ। অন্যদিকে আসামিপক্ষ থেকে তার জামিন চেয়ে আবেদন করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত আসামির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতে ভাটারা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক রনোফ কুমার ভক্ত বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে, গত ৪ সেপ্টেম্বর আসামির এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এরআগে, গত ২ সেপ্টেম্বর রাতে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে বিদেশি পিস্তলসহ জাকির খানকে গ্রেপ্তার করে র‌্যাব-১১। প্রাথমিক জিঙ্গাসাবাদে জাকির জানান, তিনি দীর্ঘদিন থাইল্যান্ডে আত্মগোপনে ছিলেন এবং সম্প্রতি ভারত হয়ে তিনি বাংলাদেশে আসেন। এরপর থেকে তিনি পরিচয় গোপন করে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় স্বপরিবারে বসবাস করছিলেন।

গ্রেপ্তারের পরদিন ৩ সেপ্টেম্বর দুপুরে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১১’র অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা, পিএসসি বলেন, জাকির খানের বিরুদ্ধে ৪টি হত্যাসহ অসংখ্য মামলা রয়েছে এবং বিভিন্ন সময়ে তিনি এসব মামলায় জেল খাটেন। জেল থেকে ছাড়া পাওয়ার পর তিনি আরও দুর্ধর্ষ হয়ে ওঠেন। এ সময় তিনি নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায় বিশাল সন্ত্রাসী বাহিনী ও মাদকের সম্রাজ্য গড়ে তোলেন। এক পর্যায়ে দেওভোগ এলাকার অপর শীর্ষ সন্ত্রাসী দয়াল মাসুদকে শহরের সোনার বাংলা মার্কেটের পিছনে প্রকাশ্যে গুলি করে হত্যা করে শহরের ত্রাস হিসেবে পরিচিত হয়ে ওঠেন।

সর্বশেষ ২০০৩ সালের ১৮ই ফেব্রুয়ারি বিকেএমইএ’র সহ-সভাপতি সাব্বির আলম খন্দকার হত্যাকাণ্ডের পরে তিনি দেশ ছেড়ে থাইল্যান্ডে পাড়ি জমান। এ সময়ে বিভিন্ন মামলায় বিজ্ঞ আদালতে জাকির খান দোষী সাব্যস্ত হলে বিজ্ঞ আদালত তাকে সাজা প্রদান করেন। এরপর থেকেই গ্রেপ্তার এড়াতে জাকির খান দেশের বাইরে অবস্থান করছিলেন।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকির খান জানান, তার বিরুদ্ধে ১৯৯৪ সালে সন্ত্রাসমূলক অপরাধ দমন বিশেষ আইনে মামলা দায়ের হয়। ওই মামলায় ১৭ বছরের সাজা হয় তার। পরবর্তীতে উচ্চ আদালতে তার সাজা কমে ৮ বছর হলেও তিনি গ্রেপ্তার এড়াতে দেশে ও বিদেশে প্রায় ২১ বছর পলাতক ছিলেন। মূলত ২০০৩ সালে সাব্বির আলম হত্যা মামলায় আসামি হলে তিনি আত্মগোপনে চলে যান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জার্মানির প্রধান কোচ হলেন ক্লপ

জার্মানির প্রধান কোচ হলেন ক্লপ

স্পিকারের বাসভবনে ভিভিআইপি নিরাপত্তা জারি

স্পিকারের বাসভবনে ভিভিআইপি নিরাপত্তা জারি

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App