×

জাতীয়

ড্যাপ গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২২, ১২:২৩ পিএম

ড্যাপ গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

হাইকোর্ট। ফাইল ছবি

রাজধানী ঢাকাকে আধুনিক ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সংশোধিত ২০ বছর (২০১৬-২০৩৫ সাল) মেয়াদি ডিটেইল এরিয়া প্ল্যানের (ড্যাপ) প্রকাশ করা গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে। গত ২৩ আগস্ট এই সংশোধিত গেজেট প্রকাশ করা হয়। ফলে, ২০১০ সালে পাস হওয়া ড্যাপ কার্যকারিতা হারালো।

রোববার (১১ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন। পিআইডব্লিউর চেয়ারম্যান, রাজউকের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাজউকের এখতিয়ারভুক্ত ১৫২৮ বর্গকিলোমিটার এলাকার জন্য ঢাকা মহানগর এলাকার ড্যাপের (২০১৬–২০৩৫) খসড়া ২০২০ সালে প্রকাশ হয়। এরপর খসড়ার ওপর সুপারিশ ও আপত্তি দাখিল করার জন্য সবার কাছে আহ্বান জানানো হয়। পরে আপত্তি ও সুপারিশ বিবেচনা করে মহাপরিকল্পনাটি অনুমোদন করা হয়েছে। এটি অবিলম্বে কার্যকর হবে। পাশাপাশি ২০১০ সালে পাস হওয়া ড্যাপ রহিত করা হলো। কিন্তু প্রজ্ঞাপন প্রকাশের আগ পর্যন্ত ২০১০ সালের ড্যাপের অধীনে যেসব কাজ শেষ হয়েছে বা ব্যবস্থা নেয়া হয়েছে, সেগুলো বৈধ বলে গণ্য হবে।

রিট দায়ের করা আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ ভোরের কাগজকে বলেন, ড্যাপের নতুন গেজেট অনুযায়ী অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমি নিজেও ক্ষতিগ্রস্ত। আমার বসুন্ধরা আবাসিক এলাকায় ৫টি প্লট রয়েছে। ২০১০ সালের ড্যাপের পরিকল্পনায় এগুলো অন্তর্ভুক্ত ছিল না। কিন্তু নতুন গেজেট অনুযায়ী আমার প্লটগুলো ড্যাপের অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই বৈধতা চ্যালেঞ্জ করে রিট  দায়ের করেছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাত থেকেই ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস

রাত থেকেই ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস

রাজধানীতে তিন বাসে আগুন, ককটেল বিস্ফোরণ

রাজধানীতে তিন বাসে আগুন, ককটেল বিস্ফোরণ

‘ডিজিটাল সিস্টেমের আওতায় গ্রামীণ অর্থনীতিকে আনতে হবে’

অর্থমন্ত্রী ‘ডিজিটাল সিস্টেমের আওতায় গ্রামীণ অর্থনীতিকে আনতে হবে’

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App