×

জাতীয়

কুমিল্লায় বিএনপি নেতা বুলুর ওপর হামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২২, ০৮:০১ পিএম

কুমিল্লায় বিএনপি নেতা বুলুর ওপর হামলা

কুমিল্লায় বিএনপি নেতা বরকত উল্লাহ বুলুর ওপর হামলা। ছবি: ভোরের কাগজ

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর ওপর হামলা হয়েছে। বেগমগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে কুমিল্লা মনোহরগঞ্জের বিপুলাসার বাজারে তার ওপর হামলা হয়। ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীরা হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

আশঙ্কাজনক অবস্থায় বুলুকে ঢাকায় আনা হচ্ছে বলে ভোরের কাগজকে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, মনোহরগঞ্জের বিপুলাসার বাজারে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু সস্ত্রীক আওয়ামী সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার শিকার হয়েছেন। বুলু ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক।

শায়রুল কবির জানান, হামলায় আরও আহত হয়েছেন বিপুলাসার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শরীফ হোসেন।

বরকত উল্লাহ বুলুর ছেলে বলেন, নোয়াখালী থেকে ফেরত আসার পথে হামলায় মা ও বাবা দুজনই গুরুতর আহত হয়েছেন। জয় বাংলা স্লোগান দিয়ে দেড় শতাধিক আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা করেছে। তাদের ওপর লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে হামলা করে। এতে বাবার মাথা ফেটে রক্ত ঝরছে, সম্ভবত তার ডান হাতও ভেঙে গেছে।

তিনি জানান, সঙ্গে থাকা চারজন গুরুতর আহত হয়েছেন। তারা হলেন- মোস্তফা, রাজু, ফারুক, গাড়িচালক আলী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু

পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু

মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে পদ থেকে অব্যাহতি

মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে পদ থেকে অব্যাহতি

মেলান্দহে ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা কারাগারে

মেলান্দহে ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা কারাগারে

সিলেটে নির্মাণাধীন ভবনে নাইট গার্ডের মরদেহ, জিজ্ঞাসাবাদে আটক ১৩

সিলেটে নির্মাণাধীন ভবনে নাইট গার্ডের মরদেহ, জিজ্ঞাসাবাদে আটক ১৩

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App