×

জাতীয়

বিএনপি এক ঘণ্টার কর্মসূচি ১৫ মিনিটে শেষ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩৭ পিএম

বিএনপি এক ঘণ্টার কর্মসূচি ১৫ মিনিটে শেষ

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি। ছবি: ভোরের কাগজ

বিএনপি এক ঘণ্টার কর্মসূচি ১৫ মিনিটে শেষ
বিএনপি এক ঘণ্টার কর্মসূচি ১৫ মিনিটে শেষ

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি। ছবি: ভোরের কাগজ

জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং পুলিশের গুলিতে দলের তিন কর্মী নিহতের প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করেছে বিএনপি। তবে পূর্বঘোষণা অনুযায়ী সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত হওয়ার কথা থাকলেও ১৫ মিনিটের মধ্যে এ কর্মসূচি শেষ করেছেন দলটির নেতাকর্মীরা।

নয়াপল্টনে এ কর্মসূচির প্রায় একই সময়ে একই দাবিতে রাজধানীর বনানীতেও বিএনপির প্রদীপ প্রজ্বালন কর্মসূচি হওয়ার কথা ছিল। কিন্তু সন্ধ্যা ছয়টার আগেই বনানীর কামাল আতাতুর্ক সড়কের এক পাশ (যেখানে বিএনপির কর্মসূচি ছিল) দখলে নিয়ে নেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে তারা বিএনপি কর্মীদের ওপরে হামলা চালান।

নয়াপল্টনের কর্মসূচিতে অংশ নিতে বিকেল সাড়ে পাঁচটার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শোডাউন করে জাতীয়তাবাদী ছাত্রদল। এরপর পর্যায়ক্রমে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে নয়াপল্টনে আসতে থাকেন।

সন্ধ্যা ৬টা ৫৭ মিনিটে মোমবাতি প্রজ্বালন কর্মসূচিতে বক্তব্য দেওয়া শুরু করেন মির্জা ফখরুল। এরপর সন্ধ্যা সাতটার দিকে নিজে মোমবাতি জ্বালিয়ে কর্মসূচিতে অংশ নেয়া নেতাকর্মীদেরও মোমবাতি জ্বালানোর অনুরোধ করেন।

এরপর সন্ধ্যা সোয়া সাতটার দিকে হঠাৎ এই কর্মসূচির সমাপ্তি ঘোষণা দেন মির্জা ফখরুল। তবে কী কারণে ১ ঘণ্টার কর্মসূচি ১৫ মিনিটের মধ্যে শেষ করা হয়েছে, এ বিষয়ে কিছুই বলেননি ফখরুল।

কর্মসূচি শুরুর আগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল ইসলাম ঘোষণা দেন, সন্ধ্যা সাতটা থেকে রাত আটটা পর্যন্ত সড়কের এক পাশে দাঁড়িয়ে তাঁরা এ কর্মসূচি পালন করবেন। এ জন্য তিনি দলের নেতাকর্মীদের ধৈর্যসহ কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান।

এর আগে ঢাকার ১৬টি স্থানে সমাবেশ কর্মসূচি পালনের সিদ্ধান্ত জানিয়ে কর্মসূচির যে তালিকা গণমাধ্যমকে দেওয়া হয়েছিল, তাতেও উল্লেখ করা ছিল যে সন্ধ্যা সাতটা থেকে রাত আটটা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে।

এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এ কর্মসূচি শুরুর ১৫ মিনিট আগে সন্ধ্যা পৌনে ৭টার দিকে খবর আসে, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর ওপর নোয়াখালীতে হামলা হয়েছে। মোমবাতি প্রজ্বালন কর্মসূচিতে থেকে এ হামলার নিন্দা জানানো হয়।

১ ঘণ্টার কর্মসূচি ১৫ মিনিটে শেষ হওয়ার কারণ জানতে চাইলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান বলেন, সন্ধ্যা সাতটা থেকে রাত আটটার মধ্যে যেকোনো সময়ে কর্মসূচি পালন করার ঘোষণা ছিল। সন্ধ্যা সাতটা থেকে রাত আটটা পর্যন্ত টানা এক ঘণ্টা এ কর্মসূচি পালনের কথা ছিল না।

অবশ্য নোয়াখালীতে বরকত উল্লাহ বুলুর ওপর হামলা হয়েছে, এই তথ্য প্রচারের পর নয়াপল্টনে মোমবাতি প্রজ্বালন কর্মসূচিতে অংশ নেওয়া কিছু নেতাকর্মীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হামলার ভয়ে ১ ঘণ্টার কর্মসূচি ১৫ শেষ করা হলো কি না, এমন প্রশ্নে সাইদুর রহমান বলেন, বিষয়টি এমন নয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুবর্ণচরে যুবদল নেতার নেতৃত্বে বাড়িঘর-জমি দখল, হামলা ও ভাঙচুরের অভিযোগ

সুবর্ণচরে যুবদল নেতার নেতৃত্বে বাড়িঘর-জমি দখল, হামলা ও ভাঙচুরের অভিযোগ

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

মানা হবে না শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

মোদী সরকারের স্পষ্ট ঘোষণা মানা হবে না শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App