×

জাতীয়

মনোনয়নপত্র প্রত্যাহারে বাধ্য করা হলে প্রার্থিতা বাতিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২২, ০৭:৪১ পিএম

মনোনয়নপত্র প্রত্যাহারে বাধ্য করা হলে প্রার্থিতা বাতিল

ফাইল ছবি

আসন্ন জেলা পরিষদ নির্বাচনে কোনো প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহারে বাধ্য করা হলে বা কোনো বাধা সৃষ্টি করা হলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

রবিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, আমাদের কাছে কোনো অভিযোগ না এলে কীভাবে ব্যবস্থা নেব। সংক্ষুব্ধ ব্যক্তিকে অভিযোগ করতে হবে। কিংবা গণমাধ্যমে এলেও আমরা ব্যবস্থা নেব।

একজন প্রার্থীর এ সংক্রান্ত সংবাদ সম্মেলনের বিষয় উল্লেখ করা হলে সাবেক এ ইসি সচিব বলেন, পেপার কার্টিং পেয়েছি। এ যে দেখলাম। এখন আমরা বিষয়টি খতিয়ে দেখব। সতত্যা পেলে ব্যবস্থা নেব।

মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ, এখন আর কী ব্যবস্থা নেবেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে একজন প্রার্থীর প্রার্থিতা বাতিল করে দিয়েছিলাম। অভিযোগ পেলে এবং তার সতত্যা পেলে নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশের আগ পর্যন্ত আমাদের প্রার্থিতা বাতিলের ক্ষমতা রয়েছে।

জাতীয় সংসদ নির্বাচনের সীমানা পুনর্নির্ধারণের বিষয়ে আলমগীর বলেন, আমরা জনশুমারির প্রাথমিক তথ্য নিয়ে আলোচনা করছি। চূড়ান্ত তথ্য পাইনি। চূড়ান্ত তথ্য পেলে সীমানা পুনর্নির্ধারণ করে ফেলব। এখন প্রাথমিক আলোচনা চলছে।

তিনি আরও বলেন, নীতিগত সিদ্ধান্ত এখনও হয়নি। জনশুমারির চূড়ান্ত প্রতিবেদন পেলে বসব। কিছু কিছু জায়গায় প্রশাসনিক পরিবর্তন হয়েছে। সেগুলো নিয়ে বসতে হবে। এছাড়া জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেমের মাধ্যমে আমরা এ কাজটা করি। ওই সফটওয়্যারটা পুরাতন হয়ে গেছে। এটা আবার নতুন করে করতে হবে। এটা আগে পানিসম্পদ মন্ত্রণালয় করে দিয়েছিল। ওরাই আবার করে দেবে।

প্রসঙ্গত, আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ ২৫ সেপ্টেম্বর ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আর সোমবার (২৬ সেপ্টেম্বর) হবে প্রতীক বরাদ্দ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App