×

জাতীয়

৩০ নভেম্বরের মধ্যে এসএসসির নির্বাচনী পরীক্ষার ফল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২২, ০৩:২৪ পিএম

৩০ নভেম্বরের মধ্যে এসএসসির নির্বাচনী পরীক্ষার ফল

ফাইল ছবি

আগামী ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষা গ্রহণ করে চলতি বছরের ৩০ নভেম্বরের মধ্যে ফল প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।

বুধবার কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশারের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষা নিয়ে আগামী ৩০ নভেম্বরের মধ্যে ফল প্রকাশের জন্য অনুরোধ করা হলো। এর আগে গত ১২ এপ্রিল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, ২০২৩ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা এপ্রিল ও এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা জুন মাসে অনুষ্ঠিত হবে।

সাধারণত প্রতি বছর ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা শুরু হয়। কিন্তু করোনার সংক্রমণের কারণে পুরো শিক্ষাপঞ্জি এলোমেলোভাবে চলছে। সেই ধারাবাহিকতায় গত ১৫ সেপ্টেম্বর শুরু হয় চলতি বছরের এসএসসি পরীক্ষা আর এইচএসসি পরীক্ষা আগামী নভেম্বরে শুরুর কথা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা

চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা

সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি

জ্বালানিমন্ত্রী সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি

দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

আবারও কক্সবাজারে আবাসিক হোটেলে আগুন

আবারও কক্সবাজারে আবাসিক হোটেলে আগুন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App