×

জাতীয়

মণ্ডপ থেকে ফেরার পথে ছাত্রীকে ছুরিকাঘাত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২২, ০২:০৬ এএম

মণ্ডপ থেকে ফেরার পথে ছাত্রীকে ছুরিকাঘাত

আহত স্কুলছাত্রীর নাম চিত্রা ঘোষ (১৬)। ছবি: ভোরের কাগজ (ছবি প্রকাশের অনুমতি না থাকায় মুখ ঢেকে দেয়া হলো)

শারদীয় দুর্গাপূজা দেখে মণ্ডপ থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতের শিকার হয়েছে দশম শ্রেণির এক স্কুলছাত্রী। তবে এই ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

রবিবার (২ অক্টোবর) রাতে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নের বালিগাদা নামক স্থানে ঘটনাটি ঘটে।

আহত ওই স্কুলছাত্রীর নাম চিত্রা ঘোষ (১৬)। সে পাটকেলঘাটা থানার মির্জাপুর গ্রামের দেবাশিষ ঘোষের মেয়ে ও বারাত মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

কুমিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভুক্তভোগীর পরিবারের বরাত দিয়ে বলেন, রাত সাড়ে আটটার দিকে কুমিরা থেকে দুর্গাপূজা দেখে কাকাতো বোনদের সঙ্গে ভ্যানযোগে বাড়ি ফিরছিল ওই স্কুলছাত্রী। পথিমধ্যে কুমিরার বালিগাদা নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেলে থাকা কিছু দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরবর্তীতে তাদের হাঁকডাক চিৎকারে স্থানীয়রা এসে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী ক্লিনিকে পাঠায়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

পাটকেলঘাটা থানা পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ কুমার অধিকারী বলেন, ঘটনাটি শোনামাত্র ঘটনাস্থলে গিয়ে আহত ছাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে দুর্বৃত্তদের মধ্যে কাউকে চিনতে পারেনি বলে সে জানায়। তবে যে বা যারাই ঘটনা ঘটিয়ে থাকুক, দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App