×

জাতীয়

দেশের পথে প্রধানমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২২, ১১:৪৪ এএম

দেশের পথে প্রধানমন্ত্রী

দেশের পথে প্রধানমন্ত্রী

যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ১৮ দিনের সরকারি সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৬টায় যুক্তরাষ্ট্র ছেড়ে আসে।

ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, জাতিসংঘ স্থায়ী মিশনের প্রতিনিধি মোহাম্মদ আবদুল মুহিত প্রধানমন্ত্রীকে বিদায় জানান। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ডালাস এয়ারপোর্টে উপস্থিত ছিলেন।

দেশে ফেরার পথে লন্ডনে যাত্রাবিরতি করবেন শেখ হাসিনা। সেখান থেকে সোমবার রাতে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার।

মূলত রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া ও রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে ১৫ সেপ্টেম্বর সরকারি সফরে লন্ডন যান প্রধানমন্ত্রী। এর পর গত ১৯ সেপ্টেম্বর তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে লন্ডন ত্যাগ করেন।

নিউইয়র্কে অবস্থানকালে শেখ হাসিনা গত ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে ভাষণ দেন। এ ছাড়া তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘ব্যাংক খাতের সংস্কারে বছরে ৬০ হাজার কোটি টাকা দিতে হবে’

গভর্নর ‘ব্যাংক খাতের সংস্কারে বছরে ৬০ হাজার কোটি টাকা দিতে হবে’

দনবাস ছেড়ে ইউক্রেইনকে নেটো সদস্য হওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

দনবাস ছেড়ে ইউক্রেইনকে নেটো সদস্য হওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

পাকিস্তানের বিপক্ষে সেমিতে বাংলাদেশের একাদশে যারা

পাকিস্তানের বিপক্ষে সেমিতে বাংলাদেশের একাদশে যারা

যে কারণে ভারত সফরে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী

যে কারণে ভারত সফরে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App