×

জাতীয়

অবৈধ ক্ষমতা ভোগ করতেই বিএনপির কর্মসূচিতে বাধা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২২, ০৩:০০ পিএম

অবৈধ ক্ষমতা ভোগ করতেই বিএনপির কর্মসূচিতে বাধা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, বর্তমান সরকার বিরোধী দলহীন রাষ্ট্রব্যবস্থা কায়েম করে অবৈধ ক্ষমতা দীর্ঘকাল ভোগ করতে চায়। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলীয় সন্ত্রাসীদের দিয়ে বিএনপিসহ বিরোধী দলগুলোর শান্তিপূর্ণ কর্মসূচিতে লাগামহীনভাবে বাধা দিচ্ছে।

মির্জা ফখরুল বলেন, সরকারের মদদে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালিয়ে বিএনপি নেতাকর্মীদের হত্যা, গুরুতর আহত, বানোয়াট মামলা দিয়ে গ্রেফতার করছে। এসবের পাশাপাশি বিএনপির শান্তিপূর্ণ সভা-সমাবেশ পণ্ড করাকে তারা নিত্যদিনের স্বাভাবিক কর্মকাণ্ড হিসেবে গণ্য করছে।

সোমবার (১০ অক্টোবর) রাতে বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সই করা বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, দেশব্যাপী বিএনপির কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ গাজীপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে শোকর‌্যালি শুরু করা হয়। র‌্যালি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলিবর্ষণ, টিয়ার শেল নিক্ষেপ ও ব্যাপক লাঠিচার্জ করে।

এ ঘটনায় যুবদল নেতা জাকির হোসেনকে গুলিবিদ্ধ ও ২৫ জনের অধিক নেতাকর্মীকে গুরুতর আহত হয়েছেন। তিনি এখন মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, আজ যুবদল নেতা মারুফ, মাসুম, নাসির, স্বেচ্ছাসেবক দলের নেতা আরিফ, ছাত্রদল নেতা শাকিল ও মহিলা দল নেত্রী ডালিয়াসহ কমপক্ষে ১৫ জনের অধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মক্কা প্রতিরক্ষা জোট ও বাংলাদেশের কূটনৈতিক পরাভব: বাস্তবতা বনাম সামরিক কল্পনা

মক্কা প্রতিরক্ষা জোট ও বাংলাদেশের কূটনৈতিক পরাভব: বাস্তবতা বনাম সামরিক কল্পনা

৩০ বছরেও থামেনি মানুষ-হাতির রক্তক্ষয়ী সংঘাত

প্রাণ গেছে ৩৪ জনের ৩০ বছরেও থামেনি মানুষ-হাতির রক্তক্ষয়ী সংঘাত

আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার অনুরোধের কী কারণ

আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার অনুরোধের কী কারণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App