×

জাতীয়

হানিফ ফ্লাইওভার থেকে নিচে পড়ে যুবকের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২২, ০৯:৫০ পিএম

হানিফ ফ্লাইওভার থেকে নিচে পড়ে যুবকের মৃত্যু

ফাইল ছবি

রাজধানীর যাত্রাবাড়ি চৌরাস্তা এলাকায় মেয়র হানিফ ফ্লাইওভারের ব্রিজের উপর থেকে নিচে পড়ে অজ্ঞাতনামা (২৪) এক যুবকের মৃত্যু হয়েছে। তার পড়নে ছিল একটি প্রিন্টের শার্ট ও কালো প্যান্ট।

বুধবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী এসএম সুমন জানান, যাত্রাবাড়ি চৌরাস্তায় হঠাৎ ফ্লাইওভারের উপর থেকে ওই যুবককে রাস্তায় পড়তে দেখেন। সেখানে ডিউটিরত পুলিশ সদস্যরা ওই যুবককে উদ্ধার করে তার মাধ্যমে হাসপাতালে পাঠিয়ে দেয়। উপর থেকে পড়ার কারণে যুবকের সঙ্গে থাকা মোবাইল ফোনের মাধ্যমে তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য যাত্রাবাড়ী থানা পুলিশকে জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App