×

জাতীয়

ছাত্র অধিকারের দুই নেতা রিমান্ডে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২২, ০৬:৪৮ পিএম

ছাত্র অধিকারের দুই নেতা রিমান্ডে

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আকতার হোসেন ও সাধারণ সম্পাদক আকরাম হোসেন

রাজধানীর শাহবাগ থানায় ছাত্রলীগ নেতার করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আকতার হোসেন ও সাধারণ সম্পাদক আকরাম হোসেনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুর শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

এদিন আকতারসহ ২৪ জনের দুই মামলায় ১৪ দিনের রিমান্ড শুনানির জন্য দিন ধার্য ছিল। এদিন এক মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক গোলাম হোসেন আদালতে উপস্থিত হন। তার উপস্থিতিতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। অপরদিকে তাদের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক আকতার ও আকরামের জামিন আবেদন নামঞ্জুর করে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন ।এছাড়া বাকি ২২ জনের রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

অপরদিকে আরেক মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক মুহাম্মদ আরিফুল আলম অপু ঢাকার বাইরে থাকায় রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়নি। আগামী ২৫ অক্টোবর এ মামলার রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে। আসামিপক্ষের আইনজীবী খাদেমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App