×

জাতীয়

ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২২, ১২:৫৩ পিএম

ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ এর প্রভাবে যে কোনো পরিস্থিতি সামাল দিতে সরকারের পাশাপাশি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জনগণের পাশে থাকার নির্দেশ দিয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা গণমাধ্যমকে জানিয়েছে আওয়ামী লীগ।

বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সব প্রশাসনিক প্রস্তুতি নেয়া হয়েছে। খোলা রাখা হয়েছে সার্বক্ষণিক মনিটরিং সেল।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশক্রমে উপকূলবর্তী ১৯টি জেলার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে। এরই মধ্যে দুর্যোগ মোকাবিলায় উপকূলীয় এলাকার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে এবং সম্ভাব্য সব পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও স্বেচ্ছাসেবীদের প্রস্তুত রাখা হয়েছে।

বিবৃতিতে কাদের বলেন, দুর্যোগ মোকাবিলায় উপকূলের জনসাধারণকে দ্রুতসময়ের মধ্যে আশ্রয়কেন্দ্রে পৌঁছে দেওয়া এবং আশ্রয়কেন্দ্রে অবস্থান নিশ্চিতকরণে প্রশাসনকে সার্বিক সহায়তা প্রদানে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় উপকূলের মানুষের জন্য নিরাপদ আশ্রয়, খাদ্যসহায়তা ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে সর্বাত্মক কর্মপ্রয়াস চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দুর্যোগপরবর্তী ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তার জন্য আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির নেতৃত্বে একাধিক টিম প্রস্তুত রাখা হয়েছে। এই টিমের নেতৃত্বে দলীয় নেতাকর্মীদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেয়া হবে।

বিবৃতিতে তিনি উপকূলবর্তী এলাকার দলীয় নেতাকর্মী এবং জনসাধারণকে প্রয়োজনে আওয়ামী লীগের মনিটরিং টিমের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানান। আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে মনিটরিং টিমের সঙ্গে যোগাযোগের ফোন নম্বর- ০২-২২৩৩৬৭৮৮০, ০২-২২৩৩৬৭৮৮২, ০১৭৭৩২৬৬৬৬৬, ০১৯১৫৫৫৫৮৩০, ০১৭১১৫৮২৪৭৫।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢোল-বাদ্য বাজিয়ে নেতাকর্মীদের আনন্দ-মিছিল

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢোল-বাদ্য বাজিয়ে নেতাকর্মীদের আনন্দ-মিছিল

হামলা হলে কঠোর জবাব দেবে সৌদি

হামলা হলে কঠোর জবাব দেবে সৌদি

জনগণের অধিকার প্রতিষ্ঠায় আপসহীন থাকবে জামায়াত: নূরুল ইসলাম বুলবুল

জনগণের অধিকার প্রতিষ্ঠায় আপসহীন থাকবে জামায়াত: নূরুল ইসলাম বুলবুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App