×

জাতীয়

সমাবেশস্থলে কাজ করছে না মোবাইল নেটওয়ার্ক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২২, ০৯:৫৮ এএম

সমাবেশস্থলে কাজ করছে না মোবাইল নেটওয়ার্ক

রাত থেকে বিএনপি নেতাকর্মীরা জমায়েৎ হতে শুরু করেছে। ছবি: সংগৃহীত

সমাবেশস্থলে মোবাইল নেটওয়ার্ক না পাওয়ার অভিযোগ করেছেন বিএনপি নেতাকর্মীরা। রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে শুক্রবার রাত থেকেই নেতাকর্মীরা সেখানে জড়ো হওয়া শুরু করেন। এরই মধ্যে তারা দাবি করেছেন, শুক্রবার বিকেলের পর থেকে মোবাইল নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। অনেক চেষ্টা করেও মোবাইল ফোনে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।

রংপুরের ৮ জেলায় পরিবহন ধর্মঘটের কারণে বাস চলাচল বন্ধ থাকায় শুক্রবার সকাল থেকে রংপুরে আসতে থাকেন নেতাকর্মীরা। সেখানে আসা নেতাকর্মীদের জন্য নগরীর ২০টি স্কুল মাঠে অস্থায়ী প্যান্ডেল তৈরি করা হয়েছে। এসব প্যান্ডেলে অবস্থান করছেন দলটির কয়েক হাজার নেতাকর্মী।

মোবাইল নেটওয়ার্ক না পাওয়ার বিষয়টি জানিয়ে রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু বলেন, সমাবেশস্থলে সন্ধ্যার পর থেকে মোবাইল নেটওয়ার্ক কাজ করছে না। ফলে এখান থেকে মোবাইল ফোনে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। সরকার পরিকল্পিতভাবে এসব করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ইউএনওর ওপর হামলা

ইউএনওর ওপর হামলা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App