×

জাতীয়

সচিব পর্যায়ে বড় ধরনের রদবদল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২২, ০৪:৫৭ পিএম

সচিব পর্যায়ে বড় ধরনের রদবদল

জনপ্রশাসন মন্ত্রণালয়। ফাইল ছবি

প্রশাসনের বেশ কয়েকটি মন্ত্রণালয়ের সচিব পর্যায়ে আবারও রদবদল এনেছে সরকার। রবিবার (৩০ অক্টোবর) পৃথক প্রজ্ঞাপনে এ রদবদলের কথা জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব রদবদল করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. কামাল হোসেনকে বদলে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সিনিয়র সচিব করা হয়েছে। এর আগে বৃহস্পতিবারের প্রজ্ঞাপনে পদোন্নতি পেয়ে সিনিয়র সচিব হন মো. মেজবাহ উদ্দিন চৌধুরী। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মুশফিকুর রহমানকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে সচিব হিসেবে বদলি করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার সাতজনের রদবদল করা হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খানকে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব পদে বদলি করা হয়। শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারকে শিল্প মন্ত্রণালয়ের সচিব পদে বদলি করা হয়।

পদোন্নতি পেয়ে সিনিয়র সচিব হয়েছেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. মেজবাহ উদ্দিন চৌধুরী। অন্যদিকে পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন তিনজন অতিরিক্ত সচিব।

এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) ফরিদ আহাম্মদকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. আনিছুর রহমানকে সচিব পদে পদোন্নতি দিয়ে একই পদে রাখা হয়েছে।

এছাড়া জননিরাপত্তা বিভাগের সংযুক্ত অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর আলমকে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App