×

জাতীয়

একই দিনে বিএনপি ও আ.লীগের সমাবেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২২, ১১:২০ পিএম

একই দিনে বিএনপি ও আ.লীগের সমাবেশ

বিএনপির কুমিল্লা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা

একই দিনে বিএনপির কুমিল্লায় বিভাগীয় সাংগঠনিক সমাবেশ এবং কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে তুমুল উত্তেজনা বিরাজ করছে। সংঘাত-সংঘর্ষের শঙ্কা করছেন উভয় দলের তৃণমূল কর্মীরা।

উভয় দলের পক্ষ থেকে নগরী ছাড়াও আশপাশের সড়কে ব্যাপক শোডাউন করা হবে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে। তবে ক্ষমতাসীন দলের কর্মসূচি আয়োজন করা হবে জেলা শহরের বাইরে এমনটাই জানানো হয়েছে স্থানীয় নেতৃত্বের পক্ষ থেকে।

বিএনপির সমাবেশে বৃহত্তর কুমিল্লার (চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়াসহ) দলীয় নেতাকর্মীরা যোগ দেবেন বলে দলটি জানিয়েছে।

জানা যায়, আগামী ২৬ নভেম্বর জেলা সদরের ঐতিহ্যবাহী টাউন হল মাঠে বিএনপি এবং সদর দক্ষিণ উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের কথা রয়েছে। তবে জেলা বিএনপির নেতারা কেন্দ্রে কথা বলে সমাবেশের তারিখ পরিবর্তনের চেষ্টা করবে বলে জানিয়েছেন।

সোমবার (৩১ অক্টোবর) নগরীর একটি পার্টি সেন্টারে বিএনপির কুমিল্লা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

এতে দলের স্থায়ী কমিটির সদ্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, সব বাধা-বিপত্তি উপেক্ষা করে আগামী ২৬ নভেম্বর কুমিল্লা টাউন হল মাঠে স্মরণকালের সর্ববৃহৎ গণসমাবেশ সফল করতে হবে।

কুমিল্লায়ও ধর্মঘট ডাকা হলে বিকল্প উপায়ে সমাবেশে আসার আহ্বান জানান তিনি।

এ প্রসঙ্গে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হক বলেন, বিএনপি সমাবেশ করতে চায় করুক, তারা নগরীতে সমাবেশ করতে চায়। আমরা করব শহরের বাইরে। তাই উভয় দলের নেতাকর্মীরা শান্ত থেকে কর্মসূচি পালন করলে সংঘাত হওয়ার কথা না। তবে বিএনপি চাইলে তাদের তারিখ এগিয়ে কিংবা পেছাতে পারে, এটা তাদের ইচ্ছা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App