×

জাতীয়

বছরে ২ ট্রিলিয়ন ডলার জলবায়ু তহবিল দরকার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২২, ০৬:১৫ পিএম

বছরে ২ ট্রিলিয়ন ডলার জলবায়ু তহবিল দরকার

মিসরের শারমুল শেখ পর্যটন নগরীতে চলছে ২৭তম জলবায়ু সম্মেলন কপ-২৭। সম্মেলন এলাকায় এক জলবায়ু কর্মীর প্রতিবাদ। ৭ নভেম্বর তোলা। ছবি : সংগৃহীত

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ২০৩০ সাল থেকে উন্নয়নশীল দেশগুলোর বছরে প্রায় ২ ট্রিলিয়ন ডলারের তহবিল দরকার হবে। এ অর্থের এক ট্রিলিয়ন ডলারের জোগান ধনী দেশ, বিনিয়োগকারী ও বহুমুখী উন্নয়ন ব্যাংকগুলোকেই দিতে হবে। মঙ্গলবার (৮ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ দাবি করা হয়েছে।

প্রতিবেদনটি সম্পর্কে দ্য গার্ডিয়ান ও আলজাজিরা জানিয়েছে, গত বছরের জলবায়ু সম্মেলন কপ-২৬-এর আয়োজক যুক্তরাজ্য ও চলতি কপ-২৭-এর আয়োজক মিসর বছরখানেক আগেই ‘ফাইন্যান্স ফর ক্লাইমেট অ্যাকশন’ নামের একটি প্রতিবেদন তৈরির কাজ শুরু করে। জাতিসংঘের সহযোগিতায় তৈরি প্রতিবেদনটি মিসরে চলমান কপ-২৭-এর তৃতীয় দিন মঙ্গলবার প্রকাশ করা হয়।

নতুন প্রতিবেদনটিতে বলা হয়, নানা ধরনের গ্রিনহাউস গ্যাসসহ যাবতীয় কার্বন নিঃসরণ কমাতে, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়-ক্ষতি কাটিয়ে উঠতে ২০৩০ সাল থেকে উন্নয়নশীল দেশগুলোর বছরে প্রায় ২ ট্রিলিয়ন ডলারের তহবিল দরকার হবে।

২ ট্রিলিয়ন ডলারের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের জোগান দিতে হবে উন্নত দেশ, বিভিন্ন বিনিয়োগাকারী প্রতিষ্ঠান ও ব্যাংককে। আর বাকি ১ ট্রিলিয়ন ডলার আসবে ক্ষতিগ্রস্ত বা তহবিল গ্রহণকারী দেশগুলোর সরকারি ও বেসরকরি খাত থেকে।

উন্নয়নশীল দেশগুলোর জন্য ২০৩০ সাল থেকে বছরে ২ ট্রিলিয়ন ডলারের যে তহবিলের কথা বলা হচ্ছে, তা কম সুদে ঋণ, জ্বালানিবান্ধব বিভিন্ন খাতে বিনিয়োগ ইত্যাদির মাধ্যমে আসতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App