×

জাতীয়

সাবেক বিচারপতি গোলাম রাব্বানী আর নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২২, ০৩:৫৬ পিএম

সাবেক বিচারপতি গোলাম রাব্বানী আর নেই

ছবি: সংগৃহীত

বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি গোলাম রাব্বানী আর নেই। সোমবার (১৪ নভেম্বর) বেলা ১২টা ৪৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মুহাম্মদ সাইফুর রহমান। সাবেক বিচারপতি গোলাম রাব্বানী দীর্ঘদিন আইন পেশার সঙ্গে জড়িত ছিলেন। ১৯৯২ সাল থেকে তিনি বিচারপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। ২০১২ সালে বিচারপতির দায়িত্ব থেকে তিনি অবসরে যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। সাবেক বিচারপতি গোলাম রাব্বানীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, গোলাম রাব্বানী আইন পেশার পাশাপাশি লেখালেখিও করেছেন। তিনি আইনের ওপর বেশ কিছু বই লিখেছেন। তার লেখা বইয়ের মধ্যে সিপিসি অন্যতম। যা রেফারেন্স হিসেবে ব্যবহার হয়ে থাকে। এ ছাড়া মুক্তিযুদ্ধ এবং ইসলামের ওপর তার লেখা বেশ কিছু বই প্রকাশিত হয়েছে। তার বিখ্যাত রায় ফতোয়া বাতিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App