×

জাতীয়

বিচারপতির নাম পাল্টে রায় জালিয়াতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২২, ০৭:১৪ পিএম

বিচারপতির নাম পাল্টে রায় জালিয়াতি

ফাইল ছবি

বিচারপতির নাম পাল্টে রায়ের ভুয়া কাগজ বের করায় হানিফ পরিবহনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (১৪ নভেম্বর) ক্ষোভ জানিয়ে তলব করা হয়েছে পরিবহন কোম্পানিটির এমডিসহ সরকারি ২ কর্মকর্তাকে।

রোববার (১৩ নভেম্বর) বিচারপতি জুবায়ের আহমেদ চৌধুরীর বেঞ্চে ধরা পড়ে হানিফ পরিবহনের এই অভিনব জালিয়াতি। আদালত বলেন, আদেশে যে তারিখের কথা বলা হচ্ছে, সেদিন এমন কোন আদেশ দেননি হাইকোর্ট। সেই সাথে বিচারপতির নামেও ভুল। আদেশে রাষ্ট্রপক্ষের যে আইনজীবীদের নাম দেয়া হয়েছে তারা ৪ বছর আগেই অ্যাটর্নি জেনারেল অফিস ছেড়েছেন। কর্তৃপক্ষের দাবি, হানিফ পরিবহন নামটি আর কেউ ব্যবহার করতে পারবেন না বলে রায় দিয়েছেন আদালত। আদতে এমন কোন রায় দেননি হাইকোর্ট। এমন জালিয়াতিতে ক্ষুব্ধ হাইকোর্ট। ২৪ নভেম্বর হাইকোর্টের হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন হানিফের এমডিসহ দুই সরকারি কর্মকর্তাকে। এছাড়াও এ ঘটনায় সুপ্রিম কোর্টের কেউ জড়িত কি না তা তদন্তে রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকা-চট্টগ্রামসহ ১৩ সিটে জামায়াতের সম্ভাব্য প্রার্থী যারা

ঢাকা-চট্টগ্রামসহ ১৩ সিটে জামায়াতের সম্ভাব্য প্রার্থী যারা

সার নিয়ে নতুন সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের

সার নিয়ে নতুন সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের

হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে?

হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে?

দিল্লির সঙ্গে আঁতাতেই আওয়ামী লীগ মিছিলের সুযোগ পাচ্ছে

গোলাম পরওয়ার দিল্লির সঙ্গে আঁতাতেই আওয়ামী লীগ মিছিলের সুযোগ পাচ্ছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App