×

জাতীয়

সাজেদা পুত্র লাবুর শপথ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২২, ০৮:৪৬ পিএম

সাজেদা পুত্র লাবুর শপথ

ছবি: বাসস

ফরিদপুর-২ আসনের উপনির্বাচনে বিজয়ী আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য শাহদাব আকবর লাবু শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ পাঠ করান। জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে আয়োজিত শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন উপস্থিত ছিলেন। সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। শপথ গ্রহণ শেষে রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন শাহদাব আকবর। উল্লেখ্য, গত ৫ নভেম্বর অনুষ্ঠিত উপ-নির্বাচনে ৬৮ হাজার ৮১২ ভোট পেয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শাহদাব নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত বটগাছ প্রতীকের প্রার্থী জয়নুল আবেদীন বকুল মিয়া। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ঘিরে উত্তাল পাকিস্তান

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ঘিরে উত্তাল পাকিস্তান অবরুদ্ধ ইসলামাবাদ

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App