×

জাতীয়

মেজর জিয়াসহ ৯ জঙ্গির বিরুদ্ধে চার্জশুনানি পেছালো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২২, ০১:২৫ পিএম

মেজর জিয়াসহ ৯ জঙ্গির বিরুদ্ধে চার্জশুনানি পেছালো

চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হক জিয়া

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ব্লগার নাজিমুদ্দিন সামাদ হত্যা মামলায় আনসার আল ইসলামের সামরিক শাখার প্রধান চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হক জিয়াসহ ৯ জনের মামলায় চার্জশুনানির তারিখ পেছানো হয়েছে।

মঙ্গলবার (২২ নভেম্বর) ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমানের আদালতে মামলাটি চার্জশুনানির জন্য ধার্য ছিল।

তবে এ মামলার তিন আসামি মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন, শেখ আব্দুল্লাহ জুবায়ের ও আরাফাত রহমান সম্প্রতি আদালত থেকে জঙ্গি ছিনতাইয়ের মামলায় রিমান্ডে থাকায় তাদের আদালতে হাজির করা হয়নি। এজন্য আদালত চার্জশুনানির জন্য আগামী ১৬ জানুয়ারি পরবর্তী তারিখ ধার্য করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি পারভেজ ভূঁইয়া এ তথ্য জানান।

আসামিরা হলেন-আনসার আল ইসলামের সামরিক শাখার প্রধান চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হক জিয়া,আকরাম হোসেন, মো. ওয়ালিউল্লাহ ওরফে ওলি ওরফে তাহেব ওরফে তাহসিন, সাব্বিরুল হক চৌধুরী ওরফে আকাশ ওরফে কনিক, মাওলানা জুনেদ আহাম্মেদ ওরফে সাব্বির ওরফে জুনায়েদ ওরফে তাহের, রশিদুন নবী ভূইয়া ওরফে টিপু ওরফে রাসেল ওরফে রফিক ওরফে রায়হান, মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন, মো. আরাফাত রহমান ও মো. শেখ আব্দুল্লাহ। আসামিদের মধ্যে প্রথম পাঁচজন পলাতক রয়েছেন। শেষের চারজন কারাগারে আছেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ৬ এপ্রিল রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্লাস শেষে পুরান ঢাকার গেন্ডারিয়ায় মেসে ফেরার পথে লক্ষ্মীবাজারের একরামপুর মোড়ে জঙ্গিরা কুপিয়ে এবং গুলি করে হত্যা করেন ব্লগার নাজিমুদ্দিনকে। এ ঘটনায় পরদিন সূত্রাপুর থানার এসআই মো. নুরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন।

এরপর মামলার তদন্ত শেষে ২০২০ সালের ২০ আগষ্ট বহিষ্কৃত মেজর সৈয়দ মো. জিয়াউল হক জিয়াসহ ৯ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর শপিংমলে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

রাজধানীর শপিংমলে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

পে স্কেল: ভেটিং শেষে কবে হচ্ছে গেজেট প্রকাশ

পে স্কেল: ভেটিং শেষে কবে হচ্ছে গেজেট প্রকাশ

‘স্থানীয় সরকার নির্বাচনে পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না ইসি’

সিইসি ‘স্থানীয় সরকার নির্বাচনে পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না ইসি’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App