×

জাতীয়

বিমানবন্দর সড়কে চলাচল স্বাভাবিক থাকবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২২, ০৯:১৭ পিএম

বিমানবন্দর সড়কে চলাচল স্বাভাবিক থাকবে

ছবি: সংগৃহীত

রাজধানীর বিমানবন্দর স্টেশন এলাকায় সড়কের উন্নয়নকাজ চলাকালে বিকল্প ব্যবস্থায় যান চলাচল করতে পারবে বলে জানিয়েছে বিআরটি কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঢাকা বিআরটি কোম্পানি লিমিটেড এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এর আগে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখিত সময়ে যানজট এড়াতে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানানো হয়েছিল।

ঢাকা বিআরটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিকল্প ব্যবস্থায় সড়ক চালু রাখার বিষয়টি নিশ্চিত করে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে শনিবার সকাল ছয়টা পর্যন্ত বিশেষ ব্যবস্থাপনায় সড়কের উন্নয়নকাজ চলবে। এ সময় চারটি লেনের মধ্যে দুটি লেন খোলা থাকবে। ফলে সড়কে যান চলাচলে কোনো বিঘ্ন ঘটবে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়কের উন্নয়নকাজ রাতের বেলায় হবে। এ সময় সড়ক আংশিক সংকুচিত থাকবে। এ ছাড়া যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ চলাকালে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া প্রকল্প থেকেও প্রশিক্ষিত জনবল ট্রাফিক নিয়ন্ত্রণে নিয়োজিত থাকবে। তবে একান্ত অপরিহার্য না হলে যাদের পক্ষে ভ্রমণ বিলম্বিত করা সম্ভব, তারা যেন ভ্রমণসূচি পরিবর্তন করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর বেঁধে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর বেঁধে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App