×

জাতীয়

নুহা-নুবার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২২, ১১:১৯ এএম

নুহা-নুবার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ভিসি অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দির আহমেদ জানিয়েছেন, মেরুদণ্ড জোড়া লাগা শিশু নুহা ও নুবার চিকিৎসা ব্যয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়েছেন।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে এ তথ্য জানান তিনি। বাংলাদেশে এ প্রথম কোনো মেরুদণ্ড জোড়া লাগা শিশুর অস্ত্রোপচার সম্পন্ন হতে যাচ্ছে বিএসএমএমইউতে।  যমজ শিশু দুটির বাবা কুড়িগ্রামের কাঁঠালবাড়ীর আলমগীর রানা, পেশায় পরিবহন শ্রমিক। প্রায় সাড়ে সাত মাস আগে রানার স্ত্রী নাসরিন ফুটফুটে দুই যমজ কন্যাসন্তানের জন্ম দেন। শিশু দুটির মেরুদণ্ড ও স্পাইন জন্মগতভাবে জোড়ালাগা।

দেশে প্রথমবারের মতো মেরুদণ্ড জোড়া লাগা দুই শিশুকে আলাদা করবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। এ নিয়ে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ১০টায় বিএসএমএমইউতে বসবে মেডিকেল বোর্ড। জটিল, কঠিন ও অত্যন্ত স্পর্শকাতর এ অস্ত্রোপচারের নেতৃত্বে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক এবং সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন।

জোড়া লাগা দুই শিশু নুহা ও নাবা। তাদের বয়স সাত মাস ১৩ দিন। দৃষ্টিশক্তি, শ্রবণশক্তিসহ অন্যান্য সব কিছু ঠিক থাকলেও দুবোনের মেরুদণ্ডের নিচের অংশ জোড়ালাগা। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় যাকে কনজয়েন্ড টুইন বলে। এ যমজ শিশু বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App