×

জাতীয়

ডিএসইসি লেখক সম্মাননা পেলেন আরিফ মজুমদার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২২, ০৯:০৫ পিএম

ডিএসইসি লেখক সম্মাননা পেলেন আরিফ মজুমদার

ছবি: ভোরের কাগজ

‘দুই জীবনের দহন’ উপন্যাসের জন্য ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) লেখক সম্মাননা-২০২২ পেয়েছেন লেখক ও সাংবাদিক আরিফ মজুমদার।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে অনুষ্ঠানের প্রধান অতিথি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের হাত থেকে লেখক সম্মাননা গ্রহণ করেন আরিফ মজুমদার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসইসির লেখক সম্মাননা-২০২২ এর উপদেষ্টা সম্পাদক মামুন ফরাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর। এছাড়া দেশের বিশিষ্ট কবি-সাহিত্যিক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে গল্প/উপন্যাস, কবিতা, ইতিহাস/গবেষণা, অনুবাদ, শিশুসাহিত্য, ভ্রমণ/বিজ্ঞান ক্যাটাগরিতে লেখক সম্মাননা দেওয়া হয়।

প্রসঙ্গত, আরিফ মজুমদারের ‘দুই জীবনের দহন’ উপন্যাসটি গত বইমেলায় প্রকাশিত হয়েছে। রকমারি থেকে উপন্যাসটি সংগ্রহ করা যাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App