×

জাতীয়

ইন্টারনেটের গতিতে সাত ধাপ এগোলো বাংলাদেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৩, ০৯:২৬ এএম

ইন্টারনেটের গতিতে সাত ধাপ এগোলো বাংলাদেশ

ফাইল ছবি

২০২২ সালের অক্টোবর মাসের তুলনায় নভেম্বরে ইন্টারনেটের গতিতে সাত ধাপ এগিয়ে ১১৯তম অবস্থানে এসেছে বাংলাদেশ। এর মধ্যে মোবাইলে সাত ও ব্রডব্যান্ডে তিন ধাপ এগিয়েছে।

ইন্টারনেট অ্যাকসেস ও পারফরম্যান্স অ্যানালাইসিস কোম্পানি ওকলার সর্বশেষ প্রতিবেদন বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।

ওকলার তথ্যানুযায়ী, স্পিডটেস্ট ডটনেটে ১৪২টি দেশের মোবাইল ইন্টারনেট গতির হিসাব রয়েছে। এর মধ্যে বাংলাদেশের অবস্থান ১১৯তম। বাংলাদেশের মোবাইল ইন্টারনেটে ডাউনলোড স্পিড ১৩ দশমিক ৯৫ মেগাবিট পার সেকেন্ড (এমবিপিএস)। আপলোড স্পিড ৯ দশমিক ২০ এমবিপিএস। ব্রডব্যান্ডে ডাউনলোড স্পিড ৩৪ দশমিক ৮৫ মেগাবিট পার সেকেন্ড (এমবিপিএস)। আপলোড স্পিড ৩৭ দশমিক ৪১ এমবিপিএস।

সার্কভুক্ত দেশগুলোর মধ্যে মোবাইল ইন্টারনেটে গতির দিক দিয়ে বাংলাদেশের পেছনে রয়েছে নেপাল ও আফগানিস্তান। এরমধ্যে নেপাল ১২১তম ও আফগানিস্তান ১৪২তম অবস্থানে রয়েছে। বাংলাদেশের আগে রয়েছে ভারত ১০৫তম, পাকিস্তান ১১৪তম, শ্রীলঙ্কা ১১৮তম ও নয় ধাপ এগিয়ে ২২তম অবস্থানে রয়েছে মালদ্বীপ। তালিকার শীর্ষে রয়েছে কাতার, দেশটির গড় ডাউনলোড গতি ১৭৬ এমবিপিএস।

২০২১ সালে এ প্রতিবেদনে উঠে এসেছিল যে বাংলাদেশ তালিকার শেষ দিকে রয়েছে। বাংলাদেশের পেছনে ছিল জিম্বাবুয়ে, ফিলিস্তিন, ভেনেজুয়েলা ও আফগানিস্তান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App